ব্যাংকে মি. জনি সাহেবের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকে মি. জনি সাহেবের চলতি হিসাব রয়েছে। এ হিসাবের জমাকৃত অর্থ যেকোনো সময় চাওয়ামাত্র উত্তোলন করা যায়। পাশাপাশি জমা দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা-নিষেধ নেই। তবে এ হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হয় না। ব্যবসায়ীদের জন্য এ হিসাব উপযোগী। উদ্দীপকে মি. জনি সাহেব একজন ব্যবসায়ী। ব্যাংকে তার একটি হিসাব আছে। এ হিসাবে প্রতিনিয়ত তিনি টাকা জমা রাখেন। আবার প্রয়োজনে যেকোনো সময় উত্তোলন করতে পারেন। অর্থাৎ, মি. জনি সাহেব ইচ্ছে মতো যেকোনো সময় টাকা জমা ও উত্তোলনের সুবিধা ভোগ করেন। এটি চলতি হিসাবের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. জনি ব্যাংকে চলতি হিসাব পরিচালনা করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যাংকে মি. জনি সাহেবের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর