শেয়ারFacebookWhatsApp

'মেধা' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'মেধা' ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এ ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদের হারে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে এ আমানত অধিক হার সুদে স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ হিসেবে বিনিয়োগ করে। এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকের মি. বিকাশ বিদেশ থেকে ফিরে এসেছেন। তিনি তার সঞ্চিত অর্থ ৫ বছর মেয়াদে বিনিয়োগে আগ্রহী। তাই তিনি তার নিজ জেলা সদরে একটি বড় ব্যাংকের তথ্য কেন্দ্রে যোগাযোগ করেন। ঐ ব্যাংকের কর্মকর্তা 'মেধা' ব্যাংকে যোগাযোগ করার পরামর্শ দেন। মূলত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে স্বল্প ও মধ্যমেয়াদে গ্রাহকদের ঋণ প্রদানের কাজটিও করে বাণিজ্যিক ব্যাংক। 'মেধা' ব্যাংকও মি. বিকাশের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ করে। তাই কার্যাবলি বিবেচনায় বলা যায়, 'মেধা' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল

'মেধা' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. বিকাশ বিদেশ থেকে ফিরে এসে তার সঞ্চিত অর্থ ৫ বছর মেয়াদে বিনিয়োগ করার জন্য নিজ জেলা সদরে একটি বড় ব্যাংকের তথ্য কেন্দ্রে যোগাযোগ করেন। তথ্য কেন্দ্রের কর্মকর্তা তাকে জানালেন এই ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে এবং পরামর্শ দিয়ে থাকে। উক্ত কর্মকর্তা তাকে স্থানীয় 'মেধা' ব্যাংকে যোগাযোগ করে তার জন্য উপযোগী ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন।

Comilla · 2022

উত্তর

Automated Teller Machine (ATM) থেকে নগদ টাকা উত্তোলন করা যায়।

উত্তর

মোবাইলের মাধ্যমে সহজেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা যায় বলে বর্তমানে মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয়। মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে। খুব অল্প সময়ে সহজেই ব্যাংকে না গিয়ে মোবাইলের মাধ্যমে এক্ষেত্রে লেনদেন সম্পন্ন করা হয়। এতে সময় ও শ্রম দুটিই সাশ্রয় হয়। ফলে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায়। তাই বর্তমানে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় একটি ব্যাংকিং সেবা।

উত্তর

উদ্দীপকের 'মেধা' ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এ ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদের হারে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে এ আমানত অধিক হার সুদে স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ হিসেবে বিনিয়োগ করে। এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকের মি. বিকাশ বিদেশ থেকে ফিরে এসেছেন। তিনি তার সঞ্চিত অর্থ ৫ বছর মেয়াদে বিনিয়োগে আগ্রহী। তাই তিনি তার নিজ জেলা সদরে একটি বড় ব্যাংকের তথ্য কেন্দ্রে যোগাযোগ করেন। ঐ ব্যাংকের কর্মকর্তা 'মেধা' ব্যাংকে যোগাযোগ করার পরামর্শ দেন। মূলত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে স্বল্প ও মধ্যমেয়াদে গ্রাহকদের ঋণ প্রদানের কাজটিও করে বাণিজ্যিক ব্যাংক। 'মেধা' ব্যাংকও মি. বিকাশের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ করে। তাই কার্যাবলি বিবেচনায় বলা যায়, 'মেধা' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

উদ্দীপকের মি. বিকাশ ব্যাংক কর্মকর্তার পরামর্শে ব্যাংকে স্থায়ী হিসাব খুলবেন। একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবে এক মাস, ছয় মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা যায়। এ হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে। উদ্দীপকের মি. বিকাশ একজন বিদেশফেরত নাগরিক। বিদেশে থাকাকালীন তিনি কিছু অর্থ সঞ্চয় করেছেন। এই অর্থ তিনি ৫ বছরের জন্য কোথাও বিনিয়োগ করতে চান। তিনি একটি বড় ব্যাংকের তথ্য কেন্দ্রের শরণাপন্ন হন। তথ্য কেন্দ্রের কর্মকর্তা তাকে 'মেধা' ব্যাংকে উপযোগী ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। মি. বিকাশ ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করতে চান। তাই তাকে স্থায়ী হিসাবে অর্থ জমা রাখতে হবে। কেননা একমাত্র স্থায়ী হিসাবের ক্ষেত্রেই নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা বা বিনিয়োগ করা যায়। স্থায়ী হিসাব খুললে তিনি তার জমাকৃত অর্থের ওপর উচ্চহারে সুদ পাবেন। অর্থাৎ, স্থায়ী হিসাবে অর্থ বিনিয়োগ তার আয়ের সংস্থান করবে। তাই বলা যায়, মি. বিকাশ তথ্য কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী 'মেধা' ব্যাংকে স্থায়ী হিসাব খুলবেন। এটি তার জন্য উপযুক্ত হবে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১১ : ব্যাংকের আমানত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.RFCD হিসাব বলতে কী বোঝ?

RFCD হিসাব বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।RFCD হিসাব বলতে কী বোঝ?কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।