মি. বিকাশ ব্যাংক কর্মকর্তার পরামর্শে কোন ধরনের ব্যাংক হিসাব খুলবেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. বিকাশ ব্যাংক কর্মকর্তার পরামর্শে ব্যাংকে স্থায়ী হিসাব খুলবেন। একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবে এক মাস, ছয় মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা যায়। এ হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে। উদ্দীপকের মি. বিকাশ একজন বিদেশফেরত নাগরিক। বিদেশে থাকাকালীন তিনি কিছু অর্থ সঞ্চয় করেছেন। এই অর্থ তিনি ৫ বছরের জন্য কোথাও বিনিয়োগ করতে চান। তিনি একটি বড় ব্যাংকের তথ্য কেন্দ্রের শরণাপন্ন হন। তথ্য কেন্দ্রের কর্মকর্তা তাকে 'মেধা' ব্যাংকে উপযোগী ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। মি. বিকাশ ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করতে চান। তাই তাকে স্থায়ী হিসাবে অর্থ জমা রাখতে হবে। কেননা একমাত্র স্থায়ী হিসাবের ক্ষেত্রেই নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা বা বিনিয়োগ করা যায়। স্থায়ী হিসাব খুললে তিনি তার জমাকৃত অর্থের ওপর উচ্চহারে সুদ পাবেন। অর্থাৎ, স্থায়ী হিসাবে অর্থ বিনিয়োগ তার আয়ের সংস্থান করবে। তাই বলা যায়, মি. বিকাশ তথ্য কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী 'মেধা' ব্যাংকে স্থায়ী হিসাব খুলবেন। এটি তার জন্য উপযুক্ত হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মি. বিকাশ ব্যাংক কর্মকর্তার পরামর্শে কোন ধরনের ব্যাংক হিসাব খুলবেন?…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর