'মেঘনা' ব্যাংক 'কোন সেবার মাধ্যমে জনাব জহির সাহেবকে সহায়তা করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জহির সাহেব ব্যাংকের ক্রেডিট কার্ড সেবার মাধ্যমে বাবার চিকিৎসা সম্পন্ন করেন। এটি এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এর মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা না থাকলেও গ্রাহক অর্থ উত্তোলন করতে পারে। ব্যাংকে হিসাব না থাকলেও এ কার্ডের সুবিধা পাওয়া যায়। উদ্দীপকের জনাব জহির সাহেবের ব্যাংকে একটি হিসাব আছে। একদিন মাঝ রাতে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। ঐ মুহূর্তে তার কাছে নগদ অর্থ ও ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা কোনোটিই ছিল না। তবে তিনি ব্যাংকের বিশেষ সেবার মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এভাবে বাবার চিকিৎসা করান। ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক হিসাবের জমাতিরিক্ত অর্থ ব্যবহার করা যায়। জনাব জহির সাহেব এ কার্ড দিয়েই ব্যাংক হিসাবের উদ্বৃত্তের অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে পেরেছেন। তাই বলা যায়, জনাব জহির সাহেবের ব্যাংকের বিশেষ সেবাটি মূলত ক্রেডিট কার্ড ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
'মেঘনা' ব্যাংক 'কোন সেবার মাধ্যমে জনাব জহির সাহেবকে সহায়তা করেন? ব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর