জনাব জহির সাহেবের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: সেবা, নিরাপত্তা ও ঋণ সুবিধা বিবেচনায় জনাব জহির সাহেবের কাছে ব্যাংকের আমানত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত। এই আমানত একই সাথে গ্রাহক, ব্যাংক ও অর্থনীতির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে প্রতিটি দৃষ্টিকোণ থেকেই ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব ভিন্ন রকমের। উদ্দীপকের জনাব জহির সাহেবের ব্যাংকে একটি হিসাব আছে। একদিন তিনি তার অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তি করান। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও তিনি টাকা সংগ্রহে সক্ষম হন। এক্ষেত্রে তিনি ব্যাংকের বিশেষ সেবা গ্রহণ করেন। জনাব জহির সাহেবের' ব্যাংকে হিসাব থাকায় তিনি ব্যাংকে ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ পাবেন। উক্ত ব্যাংকের প্রদত্ত ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সেবাসমূহ তিনি ভোগ করতে পারবেন। যার ফলে তার জীবনযাত্রার মান উন্নত হবে। আর্থিক লেনদেন করা তার জন্য সহজ ও নিরাপদ হবে। তাই বলা যায়, জনাব জহির সাহেবের ক্ষেত্রে ব্যাংক আমানত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব জহির সাহেবের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর