উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের পণ্য বা সেবা সম্পর্কে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং-এর বিভিন্ন পণ্য বা সেবাগুলো হলো-এটিএম, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি। কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়েও বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আর্বিভাব ঘটে। এ সেবার ক্ষেত্রে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। এছাড়াও আর্থিক লেনদেন হয় সহজতর। উদ্দীপকে জনাব আসিফ একজন চাকুরিজীবী। তার প্রতিষ্ঠানের পাশে অবস্থিত একটি ব্যাংকে নিজ নামে সঞ্চয়ী হিসাব খোলেন। নিজ ব্যাংক হিসাবের তথ্যাবলি তিনি মোবাইলের মাধ্যমে দেখতে পারেন। তিনি এটিএম বুথ অথবা অন্য শাখা থেকে অর্থ জমা ও উত্তোলন করতে পারেন। জনাব আসিফ মূলত তার ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং-এর বিভিন্ন পণ্য বা সেবা গ্রহণ করছেন। তিনি মোবাইল ব্যাংকিং-এর সুবিধায় তার হিসাবের তথ্যাবলি মোবাইলেই দেখতে পান। এক্ষেত্রে ব্যাংক তাকে এসএমএস ব্যাংকিং সেবা দিচ্ছে। আবার এটিএম বুথ সুবিধা গ্রহণের মাধ্যমে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে অনলাইন ব্যাংকিং সুবিধার মাধ্যমে তিনি অন্য শাখা থেকে অর্থ জমা ও উত্তোলন করতে পারছেন। সুতরাং বলা যায়, জনাব আসিফের ব্যাংক উল্লিখিত ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বা সেবা সরবরাহ করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের পণ্য বা সেবা সম্পর্কে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর