ব্যাংককে গ্রাহকের প্রতিনিধি বলা হয় কেন?
উত্তর: সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করায় ব্যাংককে গ্রাহকের প্রতিনিধি বলা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো তার গ্রাহকদের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চেক ও ড্রাফটের অর্থ সংগ্রহ, বিল পরিশোধ ও সচ্ছলতার সনদপত্র প্রদান। এছাড়াও রয়েছে বিলের স্বীকৃতি প্রদান, কোনো ক্রেতার আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর গ্রহণ ইত্যাদি। তাছাড়া ব্যাংক ভালো গ্রাহকের পক্ষে অনেকসময় ব্যক্তিগত জামানতকারী হিসেবেও ভূমিকা পালন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যাংককে গ্রাহকের প্রতিনিধি বলা হয় কেন?
উত্তর