জনাব কিশোর কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব কিশোর ব্যাংকে চলতি হিসাব খোলেন। এ হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। চাহিবামাত্র গ্রাহক টাকা উত্তোলন করতে পারে। চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না। এ হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলন করা যায়। সাধারণত ব্যবসায়ীদের জন্য এ হিসাব উপযোগী। উদ্দীপকে জনাব কিশোর ল্যাংড়া আম বিক্রয় করেন। তিনি রাজশাহী থেকে আম সংগ্রহ করে ঢাকার ইসলামপুরে বিক্রয় করেন। ব্যবসায়ে অর্জিত মুনাফা 'R [গণিত] ব্যাংকে জমা রাখার জন্য একটি হিসাব খোলেন। ব্যবসায়ী হিসেবে জনাব কিশোরের নিয়মিত অর্থ জমা করা ও উত্তোলনের প্রয়োজন হয়। এছাড়াও জমাতিরিক্ত অর্থ উত্তোলনের প্রয়োজন হয়। আবার, উদ্বৃত্ত অর্থ মুনাফা হিসেবে তার হিসাবে জমা রাখেন। এসব সুবিধা শুধু চলতি হিসাবের মাধ্যমে পাওয়া যায়। তাই বলা যায়, জনাব কিশোর 'R [গণিত] ব্যাংকে চলতি হিসাব খোলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব কিশোর কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর