পরবর্তী পদক্ষেপ গ্রহণে 'R [গণিত] ব্যাংক কীভাবে সহায়তা করতে পারবে? মতামত দাও।
উত্তর: পরবর্তী পদক্ষেপ গ্রহণে 'R [গণিত] ব্যাংক জনাব কিশোরকে প্রত্যয়পত্রের মাধ্যমে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে সহায়তা করতে পারবে। প্রত্যয়পত্র ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক ধরনের নিশ্চয়তাপত্র। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এ পত্র পাওয়ার পর রপ্তানিকারক পণ্য প্রেরণ করে। প্রত্যয়পত্রের ব্যবহারে বৈদেশিক বাণিজ্য সহজতর হয়। উদ্দীপকে জনাব কিশোর রাজশাহী থেকে ল্যাংড়া আম সংগ্রহ করেন। সংগৃহীত আম ঢাকার ইসলামপুরে বিক্রয় করেন। অর্জিত মুনাফা জমা রাখার উদ্দেশ্যে তিনি 'R [গণিত] ব্যাংকে একটি হিসাব খোলেন। ব্যাংকটির বৈদেশিক মুদ্রা বিনিময়ের অনুমতি রয়েছে। পরবর্তীতে জনাব কিশোর সৌদি আরবে আম সরবরাহের ব্যবস্থা করেন। বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারক একে অপরের অপরিচিত। অর্থ প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা না পেলে রপ্তানিকারক পণ্য পাঠায় না। উদ্দীপকে জনাব কিশোর সৌদি আরবে আম রপ্তানি করবেন। অর্থাৎ, তিনি একজন রপ্তানিকারক। এক্ষেত্রে 'R [গণিত] ব্যাংক জনাব কিশোরের পক্ষ হয়ে সৌদি আরবের আমদানিকারকের কাছ থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করবে। অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেলে ব্যাংকটি জনাব কিশোরকে পণ্য প্রেরণের নির্দেশনা দিবে। তারপর ব্যাংকটি রপ্তানিকৃত পণ্যের মূল্য আদায়েও জনাব কিশোরকে সহায়তা করবে। এভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণে 'R [গণিত] ব্যাংক জনাব কিশোরকে সহায়তা করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
পরবর্তী পদক্ষেপ গ্রহণে 'R ব্যাংক কীভাবে সহায়তা করতে পারবে? মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর