স্থায়ী হিসাব কী? বর্ণনা করো।
উত্তর: যে ব্যাংক হিসাব একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলা হয়। স্থায়ী হিসাব সাধারণত এক মাস, তিন মাস, ছয় মাস, ১ বছর, ৫ বছর ইত্যাদি সময়ের জন্য খোলা যায়। তবে নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে এ হিসাব থেকে টাকা ওঠানো যায় না। এ হিসাবের বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ দেয়। এ হিসাবে কোনো চেক বই ইস্যু করা হয় না। দলিল স্বরূপ ব্যাংক একটি FDR (Fixed Deposit Receipt) ইস্যু করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
স্থায়ী হিসাব কী? বর্ণনা করো।
উত্তর