মি. আলমের জন্য ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীকের মি. আলমের অর্থের নিরাপত্তা ও ঝুঁকিহীন সহজ ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ। ব্যাংক আমানত বা হিসাবের উদ্দেশ্য ও গুরুত্ব গ্রাহক বা আমানতকারীর প্রেক্ষাপটে এক ধরনের। আবার ব্যাংকের প্রেক্ষাপটে ভিন্ন ধরনের হয়। গ্রাহকেরা সাধারণত অর্থের নিরাপত্তা, ঋণ সুবিধা, ঝুঁকিহীন বিনিয়োগ ইত্যাদি প্রয়োজনে ব্যাংকে হিসাব খুলে থাকে। উদ্দীপকের মি. আলমের ব্যবসায়িক প্রয়োজনে অর্থের লেনদেন করতে হয়। তিনি চিন্তাভাবনা করছেন কীভাবে অর্থের লেনদেন সহজ ও নিরাপদ করা যায়। এজন্য তিনি 'ক' ব্যাংকের শরণাপন্ন হন। উক্ত ব্যাংকে একটি হিসাব খোলেন। 'ক' ব্যাংকটি তার ব্যবসায় প্রতিষ্ঠানের নিকটে এবং সুনামের সাথে বিভিন্ন সেবা দিয়ে আসছে। ব্যাংকটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিকটে হওয়ায় মি. আলম খুব সহজেই ও কম সময়ে ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করতে পারেন। এছাড়া ব্যাংকের মাধ্যমে লেনদেন তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তাই মি. আলমের জন্য ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মি. আলমের জন্য ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর