জনাব মনিরের নিউমার্কেট শাখায় কোন হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মনিরের নিউমার্কেট শাখায় সঞ্চয়ী হিসাব রয়েছে। এ হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। তবে দুইবার বা নির্দিষ্ট নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায়। সাধারণত নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এ হিসাব খুলে থাকে। এ হিসাবে স্বল্প হারে সুদ প্রদান করা হয়। উদ্দীপকে ব্যবসায়ী জনাব মনিরের 'সোনালী ব্যাংক'-এর মগবাজার ও নিউমার্কেট শাখায় দুটি হিসাব আছে। নিউমার্কেট শাখায় তার জমার পরিমাণ ১,৪০,০০০ টাকা, উত্তোলনের পরিমাণ ৯০,০০০ টাকা এবং সুদের পরিমাণ ৩,৫০০ টাকা। অর্থাৎ, জনাব মনির তার হিসাবে অর্থ জমা ও উত্তোলন ছাড়াও স্বল্পহারে সুদ পেয়েছেন। সাধারণত সঞ্চয়ী হিসাবে নিয়মিত অর্থ জমা দেওয়া ও উত্তোলন করা যায়। এমনকি স্বল্পহারে সুদও পাওয়া যায়। জনাব মনিরের নিউমার্কেট শাখার ব্যাংক হিসাবেও উক্ত বৈশিষ্ট্য রয়েছে। তাই বলা যায়, জনাব মনিরের নিউমার্কেট শাখায় পরিচালিত হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব মনিরের নিউমার্কেট শাখায় কোন হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর