সুদ না পেলেও মগবাজার শাখার হিসাবটি জনাব মনিরের জন্য উত্তম- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: সুদ না পেলেও মগবাজার শাখার চলতি হিসাবটি জনাব মনিরের জন্য উত্তম- উক্তিটি যথার্থ। এ হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। প্রয়োজন অনুযায়ী গ্রাহক যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারে। এ হিসাবের বিপরীতে কোনো সুদ পাওয়া যায় না। সাধারণত ব্যবসায়ী শ্রেণির মানুষের জন্য এ হিসাব উপযুক্ত। উদ্দীপকে ব্যবসায়ী জনাব মনিরের 'সোনালী ব্যাংক'-এ দুটি হিসাব আছে। ২০২১ সালে মগবাজার শাখায় তার জমার পরিমাণ ছিল ২,০০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ছিল ২,৪৫,০০০ টাকা। অর্থাৎ, উক্ত হিসাবের বিপরীতে তিনি ৪৫,০০০ টাকা জমার অতিরিক্ত উত্তোলন করেছেন। উক্ত হিসাবের বিপরীতে তাকে কোনো সুদ দেওয়া হয়নি। শুধু চলতি হিসাবের গ্রাহকরাই জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ পায়। জনাব মনিরও (২,৪৫,০০০-২,০০,০০০) = ৪৫,০০০ টাকা জমার অতিরিক্ত উত্তোলন করেছেন। অর্থাৎ, তিনি মগবাজার শাখায় চলতি হিসাব পরিচালনা করছেন। এ হিসাবে তিনি কোনো সুদ পাবেন না। তবে ব্যবসায়িক প্রয়োজনে যেকোনো সময় অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন। তাৎক্ষণিক প্রয়োজনে ঋণ সুবিধাও পাবেন। নগদ অর্থ বহন ছাড়াই ব্যবসায়ের সব আর্থিক লেনদেন নিরাপদে সম্পন্ন করতে পারবেন। তাই বলা যায়, মগবাজার শাখার চলতি হিসাবটি জনাব মনিরের ব্যবসায়ের জন্য উত্তম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সুদ না পেলেও মগবাজার শাখার হিসাবটি জনাব মনিরের জন্য উত্তম- যুক্তিসহ…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর