জনাব ছহিফা তার সম্পত্তির নিরাপত্তায় কোন ব্যবস্থা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব ছহিফা তার সম্পত্তির নিরাপত্তায় ব্যাংকের লকার ব্যবস্থা গ্রহণ করেছেন। বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান ছাড়াও নানাবিধ ব্যাংকিং সেবা প্রদান করে। ব্যাংক সার্ভিস চার্জের বিনিময়ে গ্রাহকের মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখে। এই সেবাটি লকার সার্ভিস নামে পরিচিত। এর মাধ্যমে গ্রাহক তার মূল্যবান সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদ্দীপকে ছহিফা বেগম তার গহনা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি তার গহনা নিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। মূলত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের মূলবান দলিলপত্র ও গহনা লকারে জমা রেখে নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাণিজ্যিক ব্যাংকের আয়েরও একটি উৎস। একই সাথে জনাব ছহিফার মতো গ্রাহকদের মূল্যবান সম্পত্তিরও নিরাপত্তা দেয়। এভাবেই ব্যাংক গ্রাহকের মূল্যবান দলিল, গহনা ও সম্পদের নিরাপত্তা দেয়। তাই বলা যায়, জনাব ছহিফা তার সম্পত্তির নিরাপত্তার জন্য বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত লকার সেবা গ্রহণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব ছহিফা তার সম্পত্তির নিরাপত্তায় কোন ব্যবস্থা গ্রহণ করেছেন? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর