জনাব ছহিফার মতো ব্যক্তিদের আধুনিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকের আর্থিক প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: জনাব ছহিফার মতো ব্যক্তিদের আধুনিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট হিসাব নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে। এর মাধ্যমে গ্রাহক নিরাপদ লেনদেন, তহবিল স্থানান্তর, বিল প্রদান, হিসাবের বিবরণী জানা ইত্যাদি সেবা পায়। আবার, মোবাইলে এসএমএস-এর মাধ্যমে হিসাবের স্থিতি জানার সুবিধাও পাওয়া যায়। এছাড়া ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যে নগদ টাকা ছাড়াই কেনাকাটা করা যায়। উদ্দীপকের জনাব ছহিফা সম্প্রতি নগদ অর্থ নিয়ে ব্যক্তিগত কেনাকাটা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি অর্থের বিকল্প ব্যবস্থায় লেনদেন করতে আর্থিক প্রতিষ্ঠানে যান। আর্থিক প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাকে সহায়তা করে। প্রতিষ্ঠানটি তার হিসাবের স্থিতি ও বিবরণী সম্পর্কে তথ্য দিয়েও সহায়তা করে থাকে। বর্তমানে তিনি অধিক নিরাপদে আর্থিক লেনদেন সম্পন্ন করতে সক্ষম হন। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক নগদ টাকা ছাড়াই ডেবিট বা ক্রেডিট কার্ডে ব্যবহার করে কেনাকাটা করতে পারে, যা উদ্দীপকের জনাব ছহিফাও পেরেছেন। আবার, ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে তিনি হিসাব বিবরণী সম্পর্কে জানাসহ ঘরে বসে নানাবিধ ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারবেন। হিসাবের স্থিতি জানার জন্য এসএমএস ব্যাংকিং-এর সহায়তা নিতে পারেন। ইলেকট্রনিক ব্যাংকিং-এর আওতায় ব্যাংক গ্রাহকদের এ ধরনের নানাবিধ আধুনিক সেবা প্রদান করে। নির্দিষ্ট হিসাব নম্বর ও পাসওয়ার্ড থাকায় এ ধরনের লেনদেন নিরাপদও হয়ে থাকে। তাই বলা যায়, জনাব ছহিফার মতো ব্যক্তিদের আধুনিক সেবা ও নিরাপদ লেনদেন নিশ্চিতকরণে ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব ছহিফার মতো ব্যক্তিদের আধুনিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর