রনি মিয়া ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রনি মিয়া ব্যাংকে চলতি হিসাব খুলেছেন। এ হিসাবে প্রতিদিন ইচ্ছেমতো টাকা জমা রাখা যায় এবং উত্তোলন করা যায়। এছাড়া হিসাবে জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ পাওয়া যায়। সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকেন। উদ্দীপকে রনি মিয়া একজন ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই তার ব্যাংকে টাকা জমা রাখা ও উত্তোলনের প্রয়োজন হয়। এক্ষেত্রে চলতি হিসাব খোলার মাধ্যমে রনি মিয়া দৈনিক যতবার প্রয়োজন ততবার তার ব্যাংক হিসাবে টাকা জমা রাখতে পারবেন। আবার যখন ইচ্ছা টাকা উঠাতে পারবেন। ফলে সহজে এবং নিরাপদে তিনি ব্যবসায়িক লেনদেন করতে পারবেন। এছাড়া এ হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকায় তিনি স্বল্পমেয়াদি ঋণ সুবিধাও পাবেন। তাই বলা যায়, রনি মিয়া তার প্রয়োজন অনুযায়ী ব্যাংকে একটি চলতি হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
রনি মিয়া ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর