রনি মিয়ার অন্য একটি কার্ড গ্রহণ করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাকিতে লেনদেন করতে উদ্দীপকের রনি মিয়ার ক্রেডিট কার্ডটি যথার্থ বলে আমি মনে করি। এটি ব্যাংক প্রদত্ত একটি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এর মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়া লেনদেন করতে পারেন। ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। ব্যাংক এই কার্ডের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঋণ দেয়। পরবর্তীতে সুদসহ পরিশোধ করতে হয়। উদ্দীপকে রনি মিয়া এককজন ব্যবসায়ী। তিনি ব্যাংকে একটি চলতি হিসাব খোলেন। ব্যাংক এ হিসাবের বিপরীতে তাকে একটি ডেবিট কার্ড ইস্যু করতে চায়। কিন্তু তিনি অন্য একটি কার্ড গ্রহণ করেন। যার মাধ্যমে তিনি বাকিতে লেনদেন করতে পারেন। রনি মিয়া মূলত ব্যাংক থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করেছেন। ক্রেডিট কার্ড ব্যাংক প্রদত্ত গ্রাহকের জন্য একটি ব্যক্তিগত ঋণ। ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও এ কার্ড দিয়ে বাকিতে কেনাকাটা ও লেনদেন করা যায়। এ কার্ডটি থেকে গ্রাহক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ পায়। অন্যদিকে, ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে ডেবিট কার্ড ব্যবহার করা যায়। অর্থাৎ, উদ্দীপকে রনি মিয়া ডেবিট কার্ডের সীমাবদ্ধতা ও ক্রেডিট কার্ডের সুবিধা বিবেচনা করে, ক্রেডিট কার্ড গ্রহণ করেছেন। তাই বলা যায়, রনি মিয়ার জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ যৌক্তিক সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
রনি মিয়ার অন্য একটি কার্ড গ্রহণ করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর