এসএমএস ব্যাংকিং কী সুবিধা প্রদান করে? ব্যাখ্যা করো।
উত্তর: মোবাইল এস.এম.এসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়াকে এস.এম.এস ব্যাংকিং বলা হয়। এ. ব্যবস্থায় গ্রাহক নির্দিষ্ট কোডের মাধ্যমে এস.এম.এস করে তার হিসাবের ব্যালেন্স জানতে পারে। যা নতুন চেক কাটতে বা আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও সর্বশেষ হিসাব থেকে কী লেনদেন হয়েছে তার তথ্যও সীমিত পরিসরে জানা যায়। এস.এম.এস পাঠিয়ে বিল পরিশোধ ও অন্য কোনো হিসাবে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
এসএমএস ব্যাংকিং কী সুবিধা প্রদান করে? ব্যাখ্যা করো।
উত্তর