হিয়া কোন ধরনের কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করে। ইলেকট্রনিক ব্যাংকিং-এর অন্যতম জনপ্রিয় সেবা হচ্ছে ক্রেডিট কার্ড। এর মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়াই কেনা-কাটা ও অন্যান্য লেনদেন সম্পাদন করতে পারে। গ্রাহকের হিসাবে অর্থ জমা না থাকলেও এ কার্ড ব্যবহার করা যায়। এ কার্ড ব্যবহারের জন্য ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। উদ্দীপকে দুই বান্ধবী হিমি ও হিয়া তাদের নিকটস্থ সুপার শপ থেকে নিয়মিত কেনাকাটা করে। একদিন কেনাকাটা শেষে হিমির ব্যাংক হিসাবে টাকা না থাকায় ব্যাংক প্রদত্ত কার্ড দ্বারা মূল্য পরিশোধে ব্যর্থ হয়। কিন্তু হিয়ার ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও ব্যাংক প্রদত্ত কার্ড দ্বারা সে দু'জনের বিলের অর্থ পরিশোধ করে। মূলত ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা হিসাবে অর্থ জমা না থাকলেও এ কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারে। কারণ তারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা পায়, যা পরবর্তীতে সুদসহ পরিশোধ করতে হয়। উদ্দীপকের হিয়াও একই সুবিধা পেয়েছে। তাই বলা যায়, ঋণ সুবিধা থাকায় হিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
হিয়া কোন ধরনের কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর