হিমির ব্যবহৃত কার্ড দ্বারা কেনাকাটার মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: হিমির ব্যবহৃত কার্ডটি ডেবিট কার্ড হওয়ায় সে কেনাকাটার পর মূল্য পরিশোধে ব্যর্থ হয়। ডেবিট কার্ড ইলেকট্রনিক ব্যাংকিং-এর অন্যতম সেবা। এর মাধ্যমে নগদ টাকা ছাড়া কেনাকাটা করা যায়। প্রয়োজনে অর্থও উত্তোলন করা যায়। ব্যাংকের হিসাবে টাকা থাকা সাপেক্ষে এই কার্ড ব্যবহার করা যায়। এ কার্ড ব্যবহারের জন্য গ্রাহকের ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। উদ্দীপকে হিমি ও হিয়া দুই বান্ধবী তারা তাদের নিকটস্থ সুপার শপ থেকে নিয়মিত কেনাকাটা করে। একদিন কেনাকাটা শেষে হিমির ব্যাংক হিসাবে টাকা না থাকায় ব্যাংক প্রদত্ত কার্ড দ্বারা মূল্য পরিশোধে ব্যর্থ হয়। অপরদিকে, হিয়ার ব্যাংক হিসাবেও টাকা ছিল না। তবে হিয়া তার কাছে থাকা একটি কার্ড দ্বারা দু'জনের বিলের অর্থ পরিশোধ করে। উদ্দীপকে হিমির কার্ডটি ছিল ডেবিট কার্ড। এ কার্ড ব্যবহারের জন্য গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হয়। কিন্তু হিমির হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই কার্ড থাকা সত্ত্বেও সে কেনাকাটা করে মূল্য পরিশোধ করতে পারেনি। অন্যদিকে, হিয়ার কার্ডটি ক্রেডিট হওয়ায় সে ঋণ সুবিধা পেয়েছে। কেনাকাটা করে হিয়া মূল্যও পরিশোধ করতে পেরেছে। তাই বলা যায়, হিমির ডেবিট কার্ডের বিপরীতে ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় কেনাকাটার পর সে মূল্য পরিশোধে ব্যর্থ হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
হিমির ব্যবহৃত কার্ড দ্বারা কেনাকাটার মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ার কার…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর