ব্যাংক ম্যানেজার অর্ণাকে কোন হিসাব খোলার পরামর্শ দিল? বর্ণনা করো।
উত্তর: ব্যাংক ম্যানেজার অর্ণাকে স্কুল সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দিলেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা তৈরি করার জন্য এ ধরনের হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের খরচের উদ্বৃত্ত টাকা এ হিসাবে জমা রাখতে পারে। প্রয়োজনে জমাকৃত টাকা উত্তোলন করতে পারে। এ হিসাব খোলার জন্য কোনো খরচ লাগে না। উদ্দীপকে অর্ণা নবম শ্রেণির ছাত্রী। সে অষ্টম শ্রেণিতে বৃত্তি পায়। তার বাবা তাকে টিফিন ও যাতায়াত খরচ বাবদ প্রতিদিন ৫০ টাকা দেন। অর্ণা সব টাকা খরচ করে না। সে বৃত্তি ও হাত খরচের টাকা থেকে সঞ্চয় করতে চায়। তাই নিকটস্থ ব্যাংকের শাখায় যোগাযোগ করে। ব্যাংক ম্যানেজার তাকে একটি নির্দিষ্ট হিসাব খোলার পরামর্শ দেয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে স্কুল সঞ্চয়ী হিসাব খুলতে পারে। অর্ণা যেহেতু নবম শ্রেণির ছাত্রী, তার জন্যও স্কুল সঞ্চয়ী হিসাব উপযুক্ত হবে। তাছাড়াও তার বয়স সঞ্চয়ী হিসাব খোলার জন্য উপযুক্ত নয়। তাই বলা যায়, ব্যাংক ম্যানেজারের পরামর্শ অনুযায়ী স্কুল সঞ্চয়ী হিসাব খোলা উদ্দীপকের অর্ণার জন্য উপযুক্ত হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যাংক ম্যানেজার অর্ণাকে কোন হিসাব খোলার পরামর্শ দিল? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর