“অর্ণার কাজটি পরোক্ষভাবে তার বাবাকেই সাহায্য করার ক্ষেত্র।” -মতামত দাও।
উত্তর: অর্ণার জমাকৃত আমানত ব্যাংকের মূলধন গঠন করে পরোক্ষভাবে তার বাবাকে ঋণ প্রদানে সহায়তা করে। ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আমানত। ব্যাংক বিভিন্ন মেয়াদে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত ব্যাংক ঋণ হিসেবে আরেক পক্ষের কাছে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। অর্থাৎ ব্যাংক গ্রাহকদের জমাকৃত আমানত অন্য গ্রাহককে ঋণ হিসেবে প্রদান করে। উদ্দীপকে অর্ণা নবম শ্রেণির ছাত্রী। সে অষ্টম শ্রেণিতে বৃত্তি পায়। সে প্রতিদিনের যাতায়াত খরচ ও টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করতে আগ্রহী। টাকা সঞ্চয়ের উদ্দেশ্যে সে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করে। ব্যাংকের ম্যানেজার তাকে একটি নির্দিষ্ট হিসাব খোলার পরামর্শ দেয়। স্কুল ছাত্রী বিধায় ব্যাংক ম্যানেজার তাকে স্কুল সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দিল। এছাড়াও উক্ত ব্যাংকটি ব্যবসায়িক কাজে তার বাবাকেও ৫ লক্ষ টাকা ঋণ প্রদান করে। উদ্দীপকে অর্ণা ব্যাংকে তার হিসাবের বিপরীতে অর্থ জমা করবে। অর্থাৎ সে ব্যাংকের একজন আমানতকারী। আর ব্যাংক তহবিলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আমানত। ব্যাংক আমানতকৃত অর্থ বিভিন্ন মেয়াদে (স্বল্প, মধ্য ও দীর্ঘ) গ্রাহকদের ঋণ হিসেবে প্রদান করে। ঋণ প্রদানের অংশ হিসেবে উদ্দীপকের ব্যাংকটি অর্ণার বাবাকে ব্যবসায়িক কাজে ৫ লক্ষ টাকা প্রদান করে। এখানে অর্ণা তার বাবাকে সরাসরি ঋণ প্রদান করেনি। তবে ব্যাংকের আমানত বৃদ্ধি করে ব্যাংকের মূলধন গঠনে সহায়তা করেছে। যা তার বাবাকে ঋণ পেতে সাহায্য করে। তাই বলা যায়, 'অর্ণার আমানত পরোক্ষভাবে তার বাবাকে ঋণ পেতে সাহায্য করেছে'- উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
“অর্ণার কাজটি পরোক্ষভাবে তার বাবাকেই সাহায্য করার ক্ষেত্র।” -মতামত …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর