ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য কোন হিসাব উপযুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব খোলা উত্তম। যে হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহককে যতবার ইচ্ছা অর্থ জমাদান ও উত্তোলনের সুযোগ দেয়, তাকে চলতি হিসাব বলে। একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অর্থসংক্রান্ত লেনদেন করতে হয়। এজন্য তার নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে। অন্য কোনো ব্যাংক হিসাবে তা পাওয়া যায় না। তাই ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য কোন হিসাব উপযুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর