জনাব তালেব 'PR [গণিত] ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উত্তর: জনার তালেব 'PR [গণিত] ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছেন। এ হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। তবে সপ্তাহে দুইবার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায়। সাধারণত নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এ হিসাব খুলে থাকে। এ হিসাবে স্বল্প হারে সুদ পাওয়া যায়। বর্তমানে কিছু ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না। উদ্দীপকে জনাব তালেব নির্দিষ্ট আয়ের চাকরি করেন। তিনি প্রতি মাসের সঞ্চয়কৃত অর্থ নিরাপদে জমা রাখার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। যোগাযোগ সুবিধার কথা বিবেচনা করে তিনি তার বাসার নিকটবর্তী 'PR [গণিত] ব্যাংকে একটি হিসাব খুলেন। সাধারণত নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে সঞ্চয়ী হিসাব খুলে। তাই জনাব তালেবও সঞ্চয়ী হিসাব খুলেছেন। এর মাধ্যমে তিনি প্রয়োজনমতো টাকা উত্তোলন করতে পারবেন। উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা থাকলে এর ওপর তিনি নির্দিষ্ট হারে সুদ পাবেন। তাই বলা যায়, জনাব তালেব 'PR [গণিত] ব্যাংকে সঞ্চয়ী হিসাব পরিচালনা করছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব তালেব 'PR ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর