'PR [গণিত] ব্যাংকে হিসাব খোলার পূর্বে জনাব তালেবের বিবেচনা যথার্থ ছিল কি না তার বন্ধুর পরামর্শের প্রেক্ষিতে মতামতসহ মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় বিবেচনায়, উদ্দীপকের 'PR [গণিত] ব্যাংকে হিসাব খোলার পূর্বে জনাব তালেবের বিবেচনা যথার্থ ছিল না। ব্যাংকে হিসাব খোলার পূর্বে গ্রাহক বিভিন্ন বিষয় বিবেচনা করে। তবে গ্রাহক সাধারণত ব্যাংকের অবস্থান, সেবা, দক্ষতা, সুনাম ইত্যাদি বিষয় বিবেচনা করে। যেই ব্যাংক গ্রাহকের চাহিদা সর্বোচ্চ পূরণ করতে পারে, গ্রাহক ঐ ব্যাংকেই হিসাব খুলে। উদ্দীপকে জনাব তালেব 'PR [গণিত] ব্যাংকে একটি হিসাব খুলেন। যোগাযোগ সুবিধার কথা বিবেচনা করে তিনি তার বাসার নিকটবর্তী ব্যাংকে হিসাব খুলেন। পরবর্তীতে উক্ত হিসাব থেকে বহুমুখী সেবা গ্রহণের ক্ষেত্রে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ ব্যাপারে তিনি তার বন্ধুর সাথে আলোচনা করেন। তার বন্ধু তাকে হিসাব খোলার পূর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতার সাথে বিবেচনা করার দরকার ছিল বলে উল্লেখ করেন। ব্যাংক হিসাব খোলার পূর্বে গ্রাহক প্রথমত ব্যাংকের অবস্থান বিবেচনা করে। ব্যাংকের কর্মচারীদের দক্ষতাও ভালো সেবা পাওয়ার পূর্বশর্ত। যে ব্যাংক যত বেশি বহুমুখী সেবা প্রদান করে ঐ ব্যাংক তত বেশি পছন্দনীয়। ব্যাংকের অধিক শাখা ও সুনামও গ্রাহককে আকৃষ্ট করে। তালিকাভুক্ত ব্যাংক লেনদেনের ক্ষেত্রে বেশি নিরাপদ বলে বিবেচিত হয়। সেবার ওপর স্বল্প চার্জ ও আমানতের ওপর অধিক সুদ সব গ্রাহকেরই আকাঙ্ক্ষিত। বর্তমানে ইলেকট্রনিক সেবাসম্পন্ন ব্যাংক চাহিদার শীর্ষে রয়েছে। উদ্দীপকের জনাব তালেব এক্ষেত্রে শুধু ব্যাংকের অবস্থানই বিবেচনা করেছেন। তাই বলা যায়, 'PR [গণিত] ব্যাংকে হিসাব খোলার পূর্বে জনাব তালেবের বিবেচনা যথার্থ ছিল না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
'PR ব্যাংকে হিসাব খোলার পূর্বে জনাব তালেবের বিবেচনা যথার্থ ছিল কি …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর