পূর্বে মি. রফিক কোন ধরনের হিসাবে অর্থ জমা রেখেছিলেন? বর্ণনা করো।
উত্তর: পূর্বে মি. রফিক রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে অর্থ জমা রাখতেন। নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য এই হিসাব উপযোগী। কেননা সরকারি বৈদেশিক মুদ্রা ব্যবহারের কোটা অনেক সময় নিয়মিত সফরকারীদের জন্য পর্যাপ্ত হয় না। সাধারণত আমদানি ও রপ্তানিকারীরা বিদেশি প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় করে। এই ধরনের মানুষ এই হিসাবের সুবিধা নিয়ে থাকে। উদ্দীপকের মি. রফিক মিরপুরে ব্যবসায় করতেন। গত ১০ বছর ধরে তিনি বস্ত্র ব্যবসায়ে নিয়োজিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী। তিনি ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো অধিক নিরাপদ মনে করেন। তাকে ব্যবসায়িক কাজে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হওয়ায় তাকে প্রতিনিয়ত ব্যবসায়িক কাজে বিদেশ সফর করতে হয়। মি. রফিকের ব্যবসায়িক লেনদেনের প্রকৃতির সাথে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. রফিক রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে অর্থ জমা রাখতেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
পূর্বে মি. রফিক কোন ধরনের হিসাবে অর্থ জমা রেখেছিলেন? বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর