সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইয়াসমিনদের মতো গ্রাহকের অবদান মূল্যায়ন করো।
উত্তর: মূলধন গঠন, সঞ্চয়প্রবণতা সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ইয়াসমিনের মতো গ্রাহকরা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাংক। ব্যাংক তহবিলের মূল উৎস হলো আমানত। ব্যষ্টিক অর্থনীতিতে গ্রাহকের, ব্যাংকের এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে ইয়াসমিন একজন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি একটি ব্যাংক হিসাব খুলতে চাচ্ছেন। এজন্য প্রতিবেশী ব্যাংক কর্মকর্তার কাছে ব্যাংক হিসাব খোলার পরামর্শ নিয়েছেন। তিনি ব্যবসায়িক ক্ষেত্রে সহায়ক এবং নানা ধরনের সেবাসম্পন্ন ব্যাংক হিসাব খুলতে চাচ্ছেন। এই ব্যাংক হিসাব তার ব্যবসায়িক কাজের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে। ইয়াসমিনের মতো গ্রাহকদের ছড়িয়ে থাকা অর্থ একত্র করে ব্যাংক বড় মূলধন গঠন করে। এই মূলধন দেশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নের সাথে কর্মসংস্থানও বৃদ্ধি পায়। আবার, ব্যাংক হিসাব জনগণের মধ্যে সঞ্চয়প্রবণতা সৃষ্টি করে। পাশাপাশি ইয়াসমিনের মতো গ্রাহক ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারে অবদান রাখে। এভাবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যায়। তাই বলা যায়, ইয়াসমিনের মতো গ্রাহকরা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইয়াসমিনদের মতো গ্রাহকের অবদান মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর