মুসতাঈন কোন ধরনের ব্যাংকিং-এর সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উত্তর: মুসতাঈন ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত। এ ব্যাংকিং ব্যবস্থার আওতায় স্বল্প সময়ে দেশের যেকোনো স্থানে টাকা পাঠানো যায়। এক্ষেত্রে গ্রাহক [গণিত] ঘণ্টা ব্যাংকিং সেবা পেয়ে তাকে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি অন্যতম। উদ্দীপকে মুসতাঈন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তার বাবা রাজশাহী থেকে মুসতাঈনের ব্যাংক হিসাবে টাকা জমা দেন। সে ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো সময় টাকা তুলতে পারেন। টাকা ওঠানোর জন্য তাকে ব্যাংকে যেতে হয় না। ডেবিট কার্ড সেবা মূলত ইলেকট্রনিক ব্যাংকিং-এর একটি জনপ্রিয় সেবা ব্যবস্থা। এর মাধ্যমে নগদ টাকা ছাড়াই কেনাকাটা করা হয়। এভাবে ব্যাংকে যাওয়া ছাড়াই মুসতাঈন ব্যাংকিং সেবা উপভোগ করতে পারে। তাই বলা যায়, মুসতাঈন ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার আওতায় চলে এসেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মুসতাঈন কোন ধরনের ব্যাংকিং-এর সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর