'ব্যাংকিং' পদ্ধতিটি মুসতাঈনের শিক্ষার পথকে সুগম করেছে”- বিশ্লেষণ করো।
উত্তর: ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা মুসতাঈনের শিক্ষার পথকে সুগম করেছে বলে আমি মনে করি। এ ব্যাংকিং ব্যবস্থায় কম্পিউটার ও ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে ব্যাংকিং সেবা দেওয়া হয়। ফলে অল্প সংখ্যক কর্মী ব্যবহার করে অধিক জনগোষ্ঠীকে সেবা দেওয়া সম্ভব হয়। দূর-দূরান্তে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইলেকট্রনিক ব্যাংকিং অগ্রণী ভূমিকা পালন করছে। উদ্দীপকে মুসতাঈন ঢাকায় পড়াশুনা করে। তার বাবা রাজশাহী থেকে মুসতাঈনের হিসাবে টাকা জমা দেন। টাকা তুলতে তাকে ব্যাংকে যেতে হয় না। ডেবিট কার্ড ব্যবহার করে যেকোনো সময় টাকা তুলতে পারে। উদ্দীপকের মুসতাঈন ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা ব্যবহার করছে। এ সেবার আওতায় তার বাবা তাকে রাজশাহী থেকেই টাকা পাঠাতে পারে। ফলে ঢাকায় এসে মুসতাঈনের জন্য পড়াশোনা করা সহজ হয়েছে। তাছাড়া এ ব্যাংক ব্যবস্থায় তাকে এখন আর ব্যাংকে যেয়ে লাইনে দাঁড়াতে হয় না। এটিএম বুথ বা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমেই প্রয়োজনীয় টাকা উত্তোলন ও স্থানান্তর করতে পারে। তাই বলা যায়, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা মুসতাঈনের শিক্ষার পথকে সুগম করেছে- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
'ব্যাংকিং' পদ্ধতিটি মুসতাঈনের শিক্ষার পথকে সুগম করেছে”- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর