জনাব জুবায়েরের সুগন্ধা ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করেছেন? বর্ণনা করো।
উত্তর: জনাব জুবায়েরের সুগন্ধা ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করেছেন। এ ধরনের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ভালো ভালো বাণিজ্যিক ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়। অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক বেশি নিরাপদ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের জনাব জুবায়েরের একজন চাকরিজীবী। তিনি শহরে থাকেন। এলাকায় কয়েকটি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোতে সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কোনো স্বীকৃতি নেই। তাই তিনি বাসা থেকে অনেক দূরে গিয়ে 'সুগন্ধা' ব্যাংকে হিসাব খোলেন। উদ্দীপকের জনাব জুবায়েরের এলাকার আশপাশে অবস্থিত ব্যাংকগুলো তালিকাভুক্ত নয়। তাই তালিকাভুক্ত ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্যে তিনি বাসা থেকে অনেক দূরে গিয়ে 'সুগন্ধা' ব্যাংকে হিসাব খোলেন। কারণ এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত একটি ব্যাংক। ফলে গ্রাহকের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি। তাই বলা যায়, জনাব জুবায়েরের 'সুগন্ধা' ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব জুবায়েরের সুগন্ধা ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে কোন বিষয়টি বি…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর