সুগন্ধা ব্যাংকের সফলতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: সুগন্ধা ব্যাংকের সফলতার কারণ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান। বর্তমানে কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির উন্নতি ও আধুনিকায়ন হয়েছে। সেই সাথে ব্যাংকিং ব্যবসায়েও বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটেছে। অনলাইন ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম, মোবাইল ব্যাংকিং ইত্যাদি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত। উদ্দীপকের চাকরিজীবী জনাব জুবায়ের সুগন্ধা ব্যাংকে হিসাব খোলেন। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত। ব্যাংকটিতে সব ধরনের সুযোগ-সুবিধা আছে। জুবায়েরের বাসায় বা অফিসে বসেই ব্যাংক লেনদেনের তথ্য জানতে পারেন। উক্ত ব্যাংক থেকে তিনি জরুরি প্রয়োজনে যেকোনো সময়ে টাকা উঠাতে পারেন। ফলে ব্যাংকটির সুনাম বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে জনাব জুবায়ের ব্যাংকে না উপস্থিত হয়েও ব্যাংক লেনদেনের তথ্য সম্পর্কে জানতে পারছেন। এটি অনলাইন ব্যাংকিং ও এসএমএস ব্যাংকিং-এর অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনি জরুরি প্রয়োজনে যেকোনো সময় অর্থ সংগ্রহ করতে পারছেন, যা এটিএম সেবার অন্তর্ভুক্ত। বর্তমানে যেসব ব্যাংক অনলাইন, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএমসহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে, তাদেরকে আজকাল গ্রাহকগণ বেশি বিবেচনায় নিচ্ছে। সুগন্ধা ব্যাংকের এই আধুনিক সেবা সম্ভারের জন্যই গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের সুনাম বৃদ্ধি পাচ্ছে। ফলে ব্যাংকটি সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সক্ষম হচ্ছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সুগন্ধা ব্যাংকের সফলতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর