মিসেস রুবিনার জন্য উপযুক্ত হিসাব কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস রুবিনার জন্য উপযুক্ত হিসাব হলো সঞ্চয়ী হিসাব। এ হিসাবে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়। তবে টাকা উঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এ হিসাবে অল্পহারে সুদ দেওয়া হয়। ফলে স্বল্প আয়ের মানুষদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে এ হিসাব উপযোগী। উদ্দীপকে মিসেস রুবিনা সম্প্রতি যমুনা ব্যাংকে একটি হিসাব খোলার সিদ্ধান্ত নেন। তার ইচ্ছা এ হিসাবে মেয়ের বৃত্তির টাকা এবং সংসার খরচ থেকে বাঁচানো উদ্বৃত্ত টাকা জমা রাখবেন। সাধারণত টাকা জমানোর উদ্দেশ্যে গ্রাহকরা সঞ্চয়ী হিসাব খুলেন। এক্ষেত্রে আয়ের কিছু অংশ নিয়মিতভাবে ব্যাংকে জমা রাখা হয়। এভাবে বড় অঙ্কের সঞ্চয় সৃষ্টি হয়, যা পরবর্তীতে অন্য কোথাও বিনিয়োগ করে লাভবান হওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রুবিনার জন্য উপযুক্ত ব্যাংক হিসাব হলো সঞ্চয়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মিসেস রুবিনার জন্য উপযুক্ত হিসাব কোনটি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর