শেয়ারFacebookWhatsApp

ব্যাংক কর্মকর্তার ভিন্নরকম হিসাব খোলার পরামর্শটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খোলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে। চলতি হিসাব খুলে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। অপরদিকে, সঞ্চয়ী হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ জমা দিতে পারলেও সপ্তাহে দুবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারে। চাকরিজীবীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। উদ্দীপকে মাহমুদ একজন ব্যবসায়ী। তার বন্ধু জনি একজন চাকরিজীবী। তারা দুজনেই হিসাব খুলতে 'শাপলা' ব্যাংকে যান। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ী হিসেবে মাহমুদকে চলতি হিসাব খুলতে বলেন। অপরদিকে, চাকরিজীবী হিসেবে জনিকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেন। ব্যবসায়ীদের প্রতিদিনই অর্থ জমা ও উত্তোলনের প্রয়োজন হয়। তাই তাদের জন্য চলতি হিসাব খোলা উপযোগী। এই হিসাব জমা ও উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তিতে যেকোনো সময় বড় অঙ্কের চেক ইস্যু করতে পারে। পাশাপাশি চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারে। অপরদিকে, চাকরিজীবীদের যখন-তখন অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে না। ফলে সঞ্চয়ী হিসাব তাদের জন্য অধিক উপযোগী। কেননা এ হিসাবে সঞ্চিত অর্থের ওপর ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। এর ফলে উক্ত হিসাবের গ্রাহকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উদ্বৃত্ত অর্থ যেকোনো সময় জমা দেওয়া যায় বিধায় তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। তাই বলা যায়, ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খুলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল

ব্যাংক কর্মকর্তার ভিন্নরকম হিসাব খোলার পরামর্শটির যথার্থতা উদ্দীপকে…

উদ্দীপক

ব্যবসায়ী মাহমুদ ও তার চাকরিজীবী বন্ধু জনি একসাথে 'শাপলা' ব্যাংকে একই রকম হিসাব খুলতে যান। জনিকে প্রতি মাসে এক বা দুই বার টাকা উত্তোলন করতে হবে। অন্যদিকে মাহমুদ প্রতিদিনই টাকা জমা ও উত্তোলন করতে চান। ব্যাংক কর্মকর্তা তাদের দুই জনের জন্য দুই ধরনের হিসাব খোলার পরামর্শ দিলে তারা রাজি হন এবং হিসাব খোলেন।

Barisal · 2025

উত্তর

ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র।

উত্তর

ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যাংক মঞ্জুরিকৃত ঋণের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করে ঋণ আমানত সৃষ্টি করে। ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণগ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে, তা ঐ হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে জনির উপযোগী ব্যাংক হিসাব হলো সঞ্চয়ী হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার প্রয়োজন অর্থ জমা করা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। চাকরিজীবীরা সাধারণত এ ধরনের হিসাব খুলে থাকে। উদ্দীপকে জনি একজন চাকরিজীবী। তিনি ব্যাংকে একটি হিসাব খুলতে চান। তবে তার প্রতি মাসে এক বা দুই বার টাকা উত্তোলন করতে হবে। এক্ষেত্রে জনির জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হবে। কেননা চাকরিজীবী হিসেবে তার যখন-তখন টাকা উত্তোলনের প্রয়োজন হবে না। এই হিসাব খুলে যেকোনো সময় উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করতে পারবেন। সঞ্চিত অর্থের ওপর ব্যাংক তাকে স্বল্পহারে সুদ প্রদান করবে। ফলে তার মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। সুতরাং বলা যায়, চাকরিজীবী হিসেবে জনির জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হবে।

উত্তর

উদ্দীপকে ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খোলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে। চলতি হিসাব খুলে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। অপরদিকে, সঞ্চয়ী হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ জমা দিতে পারলেও সপ্তাহে দুবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারে। চাকরিজীবীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। উদ্দীপকে মাহমুদ একজন ব্যবসায়ী। তার বন্ধু জনি একজন চাকরিজীবী। তারা দুজনেই হিসাব খুলতে 'শাপলা' ব্যাংকে যান। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ী হিসেবে মাহমুদকে চলতি হিসাব খুলতে বলেন। অপরদিকে, চাকরিজীবী হিসেবে জনিকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেন। ব্যবসায়ীদের প্রতিদিনই অর্থ জমা ও উত্তোলনের প্রয়োজন হয়। তাই তাদের জন্য চলতি হিসাব খোলা উপযোগী। এই হিসাব জমা ও উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তিতে যেকোনো সময় বড় অঙ্কের চেক ইস্যু করতে পারে। পাশাপাশি চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারে। অপরদিকে, চাকরিজীবীদের যখন-তখন অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে না। ফলে সঞ্চয়ী হিসাব তাদের জন্য অধিক উপযোগী। কেননা এ হিসাবে সঞ্চিত অর্থের ওপর ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। এর ফলে উক্ত হিসাবের গ্রাহকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উদ্বৃত্ত অর্থ যেকোনো সময় জমা দেওয়া যায় বিধায় তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। তাই বলা যায়, ব্যবসায়ী মাহমুদকে চলতি হিসাব এবং চাকরিজীবী জনিকে সঞ্চয়ী হিসাব খুলতে ব্যাংক কর্মকর্তার পরামর্শ যথার্থ হয়েছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১১ : ব্যাংকের আমানত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.RFCD হিসাব বলতে কী বোঝ?

RFCD হিসাব বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।RFCD হিসাব বলতে কী বোঝ?কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।