মিসেস সানজিদা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস সানজিদা প্রথমে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছিলেন। যে হিসাবের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় তাকে ডিপোজিট পেনশন স্কিম (DPS) বলে। উদ্দীপকে, মিসেস সানজিদা একজন চাকরিজীবী তিনি 'নবারুন ব্যাংকে' প্রতি মাসে ১০ তারিখের মধ্যে বেতন থেকে ৩,০০০ টাকা করে ৪ বছরের জন্য তার ব্যাংক হিসাবে জমা রাখেন। ডিপোজিট পেনশন স্কিমের মাধ্যমে আমানতকারী এরূপ দীর্ঘমেয়াদে অর্থ জমা করে এবং মেয়াদ শেষে আমানতকারীকে এককালীন ভিত্তিতে সুদ বা মুনাফাসহ ফেরত আসল টাকা ফেরত দেওয়া হয়। উদ্দীপকে মিসেস সানজিদা ৪ বছর পর 'নবারুন ব্যাংক' হতে তার জমানো টাকা লাভসহ একত্রে ফেরত পাবেন যা তিনি অন্য একটি ব্যাংক হিসাবে রাখার চিন্তা করেছেন। অতএব হিসাবের বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মিসেস সানজিদা প্রথমে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছিলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মিসেস সানজিদা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর