শেয়ারFacebookWhatsApp

রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় তাকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলে। এ হিসাবে মেয়াদশেষে গ্রাহক এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত পায়। উদ্দীপকে রিচিতা একজন চাকরিজীবী। তিনি ১০ বছরের জন্য ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে প্রতি মাসে ৭ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে ১০ বছর পর্যন্ত জমা রাখবেন। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থ তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জমা রাখবেন এবং মেয়াদশেষে সুদসহ এককালীন উত্তোলন করবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। সুতরাং বলা যায়, রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল

রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রিচিতা একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে ৭ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। তিনি ভেবেছেন ১০ বছর পরে প্রাপ্ত টাকা একটি ব্যাংকে এককালীন ৫ বছরের জন্য জমা রাখবেন এবং নির্দিষ্ট-সময় শেষে বেশ কিছু মুনাফা পাবেন।

Dhaka · 2024

উত্তর

আমানতকারীদের উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য।

উত্তর

যে হিসাব খুলে গ্রাহক ব্যাংকের বহুমুখী সেবা সুবিধাদি ভোগ করতে পারে তাকে ব্যাংক হিসাব বলে। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে। কারণ মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অরস্থান ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা থাকে। এক্ষেত্রে ব্যাংক সাধারণত গ্রাহকদের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাব খোলার সুবিধা দিয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় তাকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলে। এ হিসাবে মেয়াদশেষে গ্রাহক এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত পায়। উদ্দীপকে রিচিতা একজন চাকরিজীবী। তিনি ১০ বছরের জন্য ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে প্রতি মাসে ৭ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে ১০ বছর পর্যন্ত জমা রাখবেন। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থ তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জমা রাখবেন এবং মেয়াদশেষে সুদসহ এককালীন উত্তোলন করবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। সুতরাং বলা যায়, রিচিতার প্রথম ব্যাংক হিসাবটি হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব।

উত্তর

উদ্দীপকে ১০ বছর পর রিচিতা স্থায়ী হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন। এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে রিচিতা প্রথমে ব্যাংকে ১০ বছরের জন্য একটি ডিপোজিট পেনশন স্কিম (DPS) হিসাব খুলেন। তিনি ভেবেছেন ১০ বছর পরে প্রাপ্ত টাকা একটি ব্যাংকে এককালীন ৫ বছরের জন্য জমা রাখবেন এবং নির্দিষ্ট সময় শেষে বেশি কিছু মুনাফা পাবেন। এক্ষেত্রে তাকে ব্যাংকে স্থায়ী হিসাব খুলতে হবে। অন্যান্য হিসাব অপেক্ষা স্থায়ী হিসাবে সুদ বা মুনাফার হার বেশি কেননা এ হিসাবে জমাকৃত অর্থ ব্যাংক দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ পায়। তাই যারা এককালীন অধিক পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে অধিক লাভবান হতে চান তাদের জন্য অন্যান্য হিসাব অপেক্ষা স্থায়ী হিসাব উত্তম। এ হিসাবে লাভের টাকা নির্দিষ্ট সময় অন্তর কিংবা এককালীন উত্তোলনের সুযোগও রয়েছে। এছাড়া স্থায়ী হিসাবের বিপরীতে ঋণ সুবিধাও পাওয়া যায়। তাই বলা যায়, ১০ বছর পর রিচিতা স্থায়ী হিসাবে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১১ : ব্যাংকের আমানত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.RFCD হিসাব বলতে কী বোঝ?

RFCD হিসাব বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।RFCD হিসাব বলতে কী বোঝ?কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।