শেয়ারFacebookWhatsApp

মি. সুজন মেঘনা ব্যাংকের কোন সেবার কারণে আর্থিক সংকট নিরসন করতে সক্ষম হয়েছিলেন।

উত্তর: উদ্দীপকে মি. সুজন মেঘনা ব্যাংকের যে সেবার কারণে আর্থিক সংকট নিরসন করতে সক্ষম হয়েছিরেন তা হলো- “এ্যানি ব্রাঞ্চ ব্যাকিং”। সাধারণত কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকেই এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বলে। এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যেকোনো শাখায় তার লেনদেন করতে পারে। যেমন: ঢাকার ধানমণ্ডিতে ব্যাংকের শাখায় হিসাব খুলে চট্টগ্রামে ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে যে, মি. সুজন তার এলাকায় মেঘনা ব্যাংকে হিসাব খোলেন এবং ঢাকায় এসে তিনি আর্থিক সংকটে পড়ায় তিনি মেঘনা ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আর্থিক সংকট নিরসন করেন। সুতরাং বলা যায় যে, মি. সুজন যে সেবাটি গ্রহণ করেন তা হলো এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল

মি. সুজন মেঘনা ব্যাংকের কোন সেবার কারণে আর্থিক সংকট নিরসন করতে সক্ষ…

উদ্দীপক

মি. সুজন একজন ব্যবসায়ী। তার এলাকায় সুরমা ব্যাংক ও মেঘনা ব্যাংক এই দুইটি ব্যাংকের শাখা চালু রয়েছে। তিনি হিসাব খোলার ক্ষেত্রে মেঘনা ব্যাংককে বেছে নিলেন। কেননা সুরমা ব্যাংক সনাতন পদ্ধতিতে কার্য সম্পাদন করে। অপরদিকে মেঘনা ব্যাংক অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমএস ব্যাংকিং ইত্যাদি ইলেকট্রনিক সেবার মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে থাকে। ব্যবসায়ের প্রয়োজনে মি. সুজন ঢাকায় এসে আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে তিনি মেঘনা ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আর্থিক সংকট নিরসন করেন।

Jessore · 2023

উত্তর

ক্রেডিট কার্ড বলতে ঋণ সুবিধাবিশিষ্ট এক ধরনের ইলেকট্রনিক কার্ডকে বুঝায়।

উত্তর

অনলাইন ব্যাংকিং বলতে কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকে বোঝায়। অনলাইন ব্যাংকিং হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর একটি সেবা। অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের এক শাখায় হিসাব খুলে দেশের অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারে এবং গ্রাহক যেকোনো সময় তার হিসাবের বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদানসহ অন্যান্য লেনদেন সম্পন্ন করে। তাই অনলাইন ব্যাংকিং গ্রাহকদের নিকট খুবই জনপ্রিয়।

উত্তর

উদ্দীপকে মি. সুজন মেঘনা ব্যাংকের যে সেবার কারণে আর্থিক সংকট নিরসন করতে সক্ষম হয়েছিরেন তা হলো- “এ্যানি ব্রাঞ্চ ব্যাকিং”। সাধারণত কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকেই এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বলে। এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যেকোনো শাখায় তার লেনদেন করতে পারে। যেমন: ঢাকার ধানমণ্ডিতে ব্যাংকের শাখায় হিসাব খুলে চট্টগ্রামে ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে যে, মি. সুজন তার এলাকায় মেঘনা ব্যাংকে হিসাব খোলেন এবং ঢাকায় এসে তিনি আর্থিক সংকটে পড়ায় তিনি মেঘনা ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আর্থিক সংকট নিরসন করেন। সুতরাং বলা যায় যে, মি. সুজন যে সেবাটি গ্রহণ করেন তা হলো এ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং।

উত্তর

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং জগতে সুরমা ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাফল্যের সম্ভাবনা মূল্যায়ন করা হলো- উদ্দীপকে সুরমা ব্যাংকটি হচ্ছে একটি সনাতন পদ্ধতিতে কার্যসম্পাদনকারী ব্যাংক। এটি সাধারণত গ্রাহকদের আধুনিক কোনো সেবা দিতে পারে না এবং এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারে। এর সকল কার্যাবলি সাধারণত নির্দিষ্ট ব্যাংকেই হয়ে থাকে। নির্দিষ্ট ব্যাংক ব্যতীত গ্রাহক অন্যকোনো স্থান হতে টাকা উত্তোলন, জমা দান বা তহবিল স্থানান্তর করতে পারে না। উদ্দীপকে দ্বিতীয় ব্যাংকটি হচ্ছে মেঘনা ব্যাংক। এটি একটি আধুনিক ব্যাংক। এই ব্যাংকে রয়েছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ে অর্থ স্থানান্তর, বিদেশ থেকে আসা রেমিটেন্স বিতরণসহ ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদে সেবা এবং আয় সবদিক থেকেই সুবিধাজনক হয় বলে বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই-ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। আশা করা যায়, ভবিষ্যতে এই ব্যাংক ব্যবস্থা বাংলাদেশে আরও সম্প্রসারিত হবে এবং ধনী-গরিব, শিক্ষিত, অশিক্ষিত সকল জনগোষ্ঠীকেই তার সেবা পৌঁছে দিতে পারবে। পরিশেষে বলা যায়, প্রতিযোগিতামলক বাজারে মেঘনা ব্যাংক সেবা বাংলাদেশে সস্তা ও সহজলভ্য হওয়ায় ব্যাংকিং সেবা গ্রহণকারী গ্রাহকবৃন্দ দিনে দিনে এই সেবার দিকে দেশের বিভিন্ন অংশ থেকে আরও আগ্রহী হয়ে উঠছে এবং ই-ব্যাংকিং-এর জনপ্রিয়তা ও সাফল্য সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১১ : ব্যাংকের আমানত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.RFCD হিসাব বলতে কী বোঝ?

RFCD হিসাব বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।RFCD হিসাব বলতে কী বোঝ?কীভাবে একটি ব্যাংক হিসাব বন্ধ করতে হয়?মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ?ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে দুটি পার্থক্য লেখ।“মোবাইল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে আরও সহজ করেছে”-ব্যাখ্যা কর।ব্যবসায়ীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?ব্যাংকের ক্ষেত্রে আমানতের উদ্দেশ্য কী?বর্তমানে এটিএম সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।বর্তমানে প্রচলিত বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কোন ধরনের ব্যাংকিং? বুঝিয়ে লেখ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।