জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক। যে হিসাবের মাধ্যমে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক সুবিধাজনক। উদ্দীপকে জনাব সিকদার তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকে ১,০০০ টাকা জমা দিয়ে এমন একটি হিসাব খোলেন যেখান থেকে সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারেন না অর্থাৎ তিনি সঞ্চয়ী হিসাব খুলেছেন। সম্প্রতি তার হিসাবে রক্ষিত ৫০,০০০ টাকার অতিরিক্ত উঠানোর প্রয়োজন হলে ব্যাংক কর্মকর্তা তাকে এমন একটি হিসাব খোলার পরামর্শ দেন যেখান থেকে তিনি জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উঠানোর সুবিধা পাবেন অর্থাৎ ব্যাংক কর্মকর্তা তাকে চলতি হিসাব খোলার পরামর্শ দেন। যেহেতু জনাব সিকদার একজন ব্যবসায়ী তার জন্য চলতি হিসাব খোলা উপযুক্ত হবে। কারণ, এ হিসাবের মাধ্যমে তিনি প্রতিদিন যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এতে তার ব্যবসায়িক কাজ সচল থাকবে। এছাড়া ব্যবসায়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে তিনি এ হিসাব থেকে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ পাবেন। তাই বলা যায়, জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা মূল্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর