উদ্দীপকের কার্ড মাদলের মতো ব্যবসায়ীর কাজকে সহজ করতে পারে- উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ডেবিট কার্ড মাদলের মতো ব্যবসায়ীর কাজকে সহজ করতে পারে। ইলেকট্রনিক ব্যাংকিং-এর একটি অন্যতম সেবা হলো ডেবিট কার্ড। এটি ব্যবহার করে এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করা যায়। আবার পণ্য কেনাকাটার জন্যও ব্যবহার করা যায়। ফলে গ্রাহকের নগদ অর্থ বহনের ঝুঁকি থাকে না। উদ্দীপকে জনাব মাদল একজন ব্যবসায়ী। তার 'কীর্তনখোলা' ব্যাংকে একটি হিসাব রয়েছে। সেই হিসাব থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। তিনি সিলেট গিয়ে পান ক্রয় করে সাথে চেক না থাকায় মূল্য পরিশোধ করতে পারেননি। পরবর্তীতে তিনি ব্যাংক থেকে একটি কার্ড গ্রহণ করেন। অর্থাৎ তিনি 'কীর্তনখোলা' ব্যাংকের ডেবিট কার্ড সংগ্রহ করেন। ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহক সহজে টাকা উত্তোলন করতে পারেন। এর জন্য ব্যাংকে যেতে হয় না। এছাড়াও দিন-রাত ২৪ ঘণ্টাই টাকা উত্তোলনের সুযোগ থাকে। টাকা উত্তোলনের জন্য সাথে চেক বহন করতে হয় না। কেনাকাটার ক্ষেত্রেও নগদ অর্থের পরিবর্তে এই কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা হয়। এসব সুবিধার প্রেক্ষিতে বলা যায়, মাদলের মতো ব্যবসায়ীর কাজকে এই কার্ড অনেকটাই সহজ করতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
উদ্দীপকের কার্ড মাদলের মতো ব্যবসায়ীর কাজকে সহজ করতে পারে- উত্তরের স…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর