“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।"-মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতায় বর্ণিত কবির বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটলেও তার প্রেম ও সৃষ্টির দিকগুলো অনুপস্থিত থাকায় "উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না"- মন্তব্যটি যথার্থ। 'বিদ্রোহী' কবিতায় কবি একই সাথে ধ্বংস ও সৃষ্টির প্রতীক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। তিনি একদিকে যেমন ইসরাফিলের শিঙ্খর হুংকার দিয়ে সবকিছুই ধ্বংস করতে চান, তেমনই মহাশঙ্খের ধ্বনির মধ্য দিয়ে সবকিছু নতুন করে সৃষ্টিরও প্রয়াসী তিনি। উদ্দীপকের কবিতাংশে প্রকাশ পেয়েছে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির সদন্ড বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবে যেসব বিপ্লবীকে শাসকশ্রেণি কারারুদ্ধ করেছে, তাদের উদ্ধার করতে তরুণদের কারাশৃঙ্খল ভাঙার আহ্বান জানিয়েছেন কবি। 'বিদ্রোহী' কবিতায়ও কবি ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে সদন্ড আত্মপ্রকাশ করেছেন। এ কবিতায় প্রকাশিত হয়েছে ব্রিটিশ শাসকদের প্রতি তার বিদ্রোহ ও ক্ষোভ। তিনি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহী। উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতায় বর্ণিত কবির বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটলেও এ কবিতার অন্যান্য দিক এখানে অনুপস্থিত। এ কবিতায় কবি একই সাথে প্রেম ও বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছেন। একদিকে তিনি রণতূর্য নিয়ে শাসকশ্রেণির ধ্বংস করবেন, অন্যদিকে অর্ফিয়াসের বাঁশরি বাজিয়ে শান্ত করে তুলবেন পরিবেশকে। যতদিন না বিপন্ন মানবতার আর্তনাদ প্রশমিত হচ্ছে ততদিন পর্যন্ত কবি থামবেন না। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না"- এ মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।"-মন্তব্যটির যথা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর