উদ্দীপকে নিহিত দিকটি বিদ্রোহী সত্তা জাগরণের অন্যতম মূলমন্ত্র। কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কবি নিজেকে কান্ডারিরূপে দেখা এবং 'বিদ্রোহী' কবিতার কবিসত্তার জাগরণে ভূমিকা পালন করায় “উদ্দীপকে নিহিত দিকটি বিদ্রোহী সত্তা জাগরণের অন্যতম মূলমন্ত্র" মন্তব্যটি যথার্থ। 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যত দিন পর্যন্ত প্রশমিত না হবে তত দিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। এই বিদ্রোহ চির অভ্রভেদী শিররূপে বিরাজ করবে। উদ্দীপকে লেখক স্বকীয় সত্তায় উত্তরণের প্রতি গুরুত্বারোপ করেছেন। নিজেকে চিনলে, নিজের সামর্থ্য সম্পর্কে জানা থাকলে মানুষ নিজের মধ্যে একটা উদ্দীপনা অনুভব করে। এজন্য নিজেকে নিজের পথপ্রদর্শক হিসেবে জানতে ও মানতে হবে। উদ্দীপকের এ বোধটিই 'বিদ্রোহী' কবিতার কবিকে আত্মজাগরণে বোধ দিয়েছে। এভাবেই কবি নির্জস্ব ক্ষমতা জেনে সদন্ড আত্মপ্রকাশ ঘোষণা করেছেন। উদ্দীপকের লেখকের নিজেকে চেনার, জানার ও পথপ্রদর্শক করার আত্মগৌরবই 'বিদ্রোহী' কবিতার কবিকে আত্মজাগরণের পথ বাতলে দিয়েছে। তিনি তাঁর অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের অনুষঙ্গে। তিনি অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করতে এসব থেকে উপাদান সংগ্রহ করে নিজের ভিত মজবুত করেছেন। এভাবে তিনি বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক শাসনের ভিত কাঁপিয়ে দেন। এভাবে উদ্দীপকের নিহিত আত্ম-অনুসন্ধানই বিদ্রোহী কবিসত্তার ভিত রচনার প্রেরণা জুগিয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকে নিহিত দিকটি বিদ্রোহী সত্তা জাগরণের অন্যতম মূলমন্ত্র। কবিতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর