উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল তুলে ধর।
উত্তর: উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিলের দিকটি হলো সংগ্রামী চেতনা ও পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার অদম্য প্রয়াস। একজন দেশপ্রেমিক বীরের ধর্ম দেশ ও দেশের মানুষের কল্যাণ করা, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। বীর এই লক্ষ্যে শাসক- শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ফলে তাঁর বিদ্রোহী চেতনায় জাতির আত্মজাগরণ ঘটে। উদ্দীপকের কবিতায় কবি বাসযোগ্য এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছেন। নবজাতকের কাছে কবি তাই দৃঢ় অঙ্গীকার করেছেন। মৃত্যু অনিবার্য, তাই একদিন আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে প্রাণপণে সংগ্রাম করে সব অন্যায়, অবিচার ও বৈষম্যের জঞ্জাল দূর করে সমতার ভিত্তিতে বসবাস উপযোগী বিশ্ব গড়ে যাবেন। অন্যদিকে 'বিদ্রোহী' কবিতায় কবি সব অন্যায়- অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কবি 'নিপীড়িত, নির্যাতিত, শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে এবং শোষকের বিপক্ষে সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্যেই কবি বীরদর্পে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাই বলা যায়, উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল হলো- অন্যায়, অবিচার, নিপীড়ন, শোষণ- নির্যাতন বন্ধ করে সমতাভিত্তিক এক সুন্দর পৃথিবী গড়ে তোলা দুজন কবিরই লক্ষ্য।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর