"সকল অন্যায় ও অবিচারের শিকল ভেঙে, স্বাধীনতার গান গাইতে গাইতে এরা মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে চান"-'বিদ্রোহী' কবিতার আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: “সকল অন্যায় ও অবিচারের শিকল ভঙে, স্বাধীনতার গান গাইতে গাইতে এরা মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে চান”- উক্তিটি যথার্থ, কারণ 'বিদ্রোহী' কবিতায় কবির একমাত্র লক্ষ্য হলো সকল শিকল ভেঙে মানুষকে মুক্তির পথে নিয়ে যাওয়া। 'বিদ্রোহী' কবিতায় কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। তিনি সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁর বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্ব থেকে অন্যায়-অবিচারের অবসান ঘটানো। উদ্দীপকে জেগে ওঠা মানুষেরা অন্যায়ের শিকল ভেঙে মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে চান। তারা যেখানেই অন্যায় দেখেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলেন। 'বিদ্রোহী' কবিতার কবিও সব বন্ধন ছিন্ন করে স্বাধীনতার পথ তৈরি করতে চান। তাঁর এই সংগ্রামের শেষ নেই, যতদিন না উৎপীড়ন থেমে যায়। 'বিদ্রোহী' কবিতার কবির লক্ষ্য শুধু নিজের বিদ্রোহ ঘোষণা করা নয়, সকল শোষিত মানুষকে মুক্তির পথ দেখানো। উৎপীড়িত জনতার ক্রন্দন রোল প্রশমিত না হওয়া পর্যন্ত বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। অত্যাচারীর অত্যাচারের চির অবসান- এ কবিতার কবির একান্ত কাম্য। উদ্দীপকের বক্তব্য কবির এ ভাবনারই প্রতিধ্বনি। তাই বলা যায়, 'বিদ্রোহী' কবিতার কবিও উদ্দীপকের জেগে ওঠা মানুষের মতোই - অন্যায়ের শিকল ভেঙে মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে চান।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"সকল অন্যায় ও অবিচারের শিকল ভেঙে, স্বাধীনতার গান গাইতে গাইতে এরা মা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর