কবি নিজেকে "অর্ফিয়াসের বাঁশরি" বলেছেন কেন?
উত্তর: নিজের কাব্যবাণীর অসাধারণ প্রভাব ও সম্মোহনী শক্তি বোঝাতে কবি নিজেকে 'অর্ফিয়াসের বাঁশরী' বলেছেন। গ্রিক পুরাণের অর্ফিয়াস ছিলেন একজন অসাধারণ সংগীতশিল্পী। তাঁর বাঁশি বা বীণার সুরে মানুষ, জীবজন্তু ও প্রকৃতি পর্যন্ত মোহাবিষ্ট হয়ে পড়ত। একইভাবে কবি বিশ্বাস করেন, তাঁর বিদ্রোহের সংগীত সমগ্র বিশ্বকে আলোড়িত করবে এবং ঘুমন্ত ও পরাধীন মানুষের চেতনাকে জাগিয়ে তুলবে। কবির বাঁশরির সুরে নিখিল বিশ্ব মোহাবিষ্ট ও নিস্তব্ধ হয়ে যায়-কবিতায় এমন শক্তির কথাই প্রকাশিত হয়েছে। তাই কবি নিজেকে 'অর্ফিয়াসের বাঁশরী' বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
কবি নিজেকে "অর্ফিয়াসের বাঁশরি" বলেছেন কেন?
উত্তর