উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার দিকটি নির্দেশ করেছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সকল অন্যায়-অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। তাঁর এই চেতনা মূলত সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। উদ্দীপকের কবিতাংশে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে, নিজের ক্ষতি হবে এই ভয়কে জয় করে দেশের কল্যাণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোভাব ব্যক্ত হয়েছে, 'বিদ্রোহী' কবিতায়ও কবির মূল সুর অত্যাচারী শোষকের বিরুদ্ধে মাথানত না করার। কবি সব অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 'আমি' প্রতীকে তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জয়গান গেয়েছেন। তাঁর বিদ্রোহী চেতনার প্রবলতা শাসকশ্রেণির ভিত কাঁপিয়ে দিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের চেতনা 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর