উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতার কোন দিকটি তুলে ধরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতায় বর্ণিত মহাকালের স্রোতে মানুষের সৃষ্ট সোনার ফসলের অবিনশ্বতার দিকটি তুলে ধরছে। • মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। জগতের মানুষের কল্যাণকর্মের ধ্বংস নেই। তা কালে কালে জগতের মানুষের কল্যাণ সাধন করে। • উদ্দীপকের শিশির যে বাড়িটিতে থাকে সেটি তৈরি করেছিলেন তার দাদা। বাজারে তাদের যে দোকান সেটি ছিল তার বাবার দাদার। তাদের ঘরে রয়েছে তার বাবার চাচি কর্তৃক সেলাই করা সুন্দর সুন্দর নকশিকাঁথা। আজ তারা কেউ বেঁচে নেই কিন্তু তাদের তৈরি এই বাড়ি, দোকান ও নকশিকাঁথা শিশিরদেরকে তাদের মনে চির অম্লান করে রেখেছে। 'সোনার তরী' কবিতায়ও কবি এই দিকটি তুলে ধরেছেন। সারা জীবন পরিশ্রম করে তিনি যে শিল্পসন্ডার রচনা করলেন মহাকাল শুধু সেগুলোকেই তার তরিতে ধারণ করে। কৃষকরূপী কবির জায়গা তরিতে না হলেও কবি তার কৃতকর্মের মাধ্যমেই সবার মাঝে বেঁচে থাকবেন। এভাবে উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতায় বর্ণিত মহাকালের স্রোতে মানুষের সৃষ্ট সোনার ফসলের অবিনশ্বরতার দিকটি তুলে ধরছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতার কোন দিকটি তুলে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর