শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন দিকটির সঙ্গে 'সোনার তরী' কবিতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকে ফুটে ওঠা মোক্তার আলির সৃষ্টিকর্ম মানুষের মনে স্থান পাওয়ার প্রত্যাশার সাথে 'সোনার তরী' কবিতার সাদৃশ্য রয়েছে। • সময় নিরন্তর বয়ে যায়। আর সেই বহমান সময়ের সাথে ব্যক্তিমানুষও একসময় হারিয়ে যায়। কিন্তু বেঁচে থাকে তার কর্ম। অর্থাৎ কালের প্রবাহে ব্যক্তিমানুষের মৃত্যু হলেও কর্মই তাকে বাঁচিয়ে রাখে। • উদ্দীপকের মোক্তার আলি নিজে গান রচনা করে সেগুলোর সুর দিয়ে নিজেই গাইতেন। এভাবে নিজের এলাকায় তার গানগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু জীবনের শেষ সময়ে এসে গানগুলো এলাকার গণ্ডির ভেতরে একসময় হারিয়ে যাবে বলে আক্ষেপ হয় তার। এমতাবস্থায় তার প্রবাসী কন্যা গানগুলোকে বাঁচিয়ে রাখতে এই গানগুলোর একটি সংকলন বের করে। একইভাবে 'সোনার তরী' কবিতায়ও কবি সৃষ্টিকর্মের অমরত্বের কথা তুলে ধরেছেন। মহাকালের স্রোতে ব্যক্তিমানুষের মৃত্যুর বিপরীতে সেখানে সৃষ্টিকর্মের টিকে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকের গানগুলোকে টিকিয়ে রাখার চেষ্টার সাথে আলোচ্য কবিতার এ দিকটির সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপকের কোন দিকটির সঙ্গে 'সোনার তরী' কবিতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা…

উদ্দীপক

জনৈক দরিদ্র সংগীতশিল্পী মোক্তার আলি, একসময় তাঁর নিজের সুরে ভরপুর অসংখ্য গান রচনা করেছেন। তবে জীবনের পুরোটা সময় তাঁর গানগুলো কেবল এলাকার ছোটখাটো আসরেই সীমাবদ্ধ থেকেছে। এ নিয়ে তাঁর বড়ো আফসোস ছিল। গ্রামে বসবাসরত মোক্তার আলি মৃত্যুশয্যায় যখন দিন গুনছেন, তখন তাঁর প্রবাসী মেয়ে মায়া বাবার লেখা গানগুলোর একটি সংকলন প্রকাশ করে। বইটি হাতে পেয়ে বৃদ্ধ মোক্তার আলির চোখে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। জীবনের শেষ প্রহরে এসে তিনি মনে করেন, তাঁর গানগুলো হয়তো অনেকের হৃদয়ে জায়গা করে নেবে।

উত্তর

• 'থরে বিথরে' অর্থ- স্তরে স্তরে, সুবিন্যস্ত রূপে।

উত্তর

• "যাহা ছিল নিয়ে গেল সোনার তরী"- বলতে মহাকালের কাছে ব্যক্তিমানুষ মূল্যহীন, সেখানে কেবলই ব্যক্তির সৃষ্টিকর্মের ঠাঁই হয়-এই দিকটি বোঝানো হয়েছে। • 'সোনার তরী' কবিতায় দ্বীপসদৃশ একটি ধানখেতের চারপাশে ক্ষুরধার বর্ষার নদীর স্রোত হিংস্র হয়ে খেলা করছে। সেই ধানখেতে রাশি রাশি সোনার ধান নিয়ে তরিতে স্থান পাওয়ার অপেক্ষা করছেন এক কৃষক। পাল তোলা নৌকা নিয়ে এক মাঝি কৃষকের সোনার ফসল নিয়ে যায় কিন্তু কৃষককে নেয় না। মাঝির সোনার তরী এখানে মহাকাল, যে মানুষের মহৎ কর্মকে গ্রহণ করে কিন্তু মানুষকে ফেলে যায়। প্রশ্নোক্ত কথাটিতে এ কথাই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকে ফুটে ওঠা মোক্তার আলির সৃষ্টিকর্ম মানুষের মনে স্থান পাওয়ার প্রত্যাশার সাথে 'সোনার তরী' কবিতার সাদৃশ্য রয়েছে। • সময় নিরন্তর বয়ে যায়। আর সেই বহমান সময়ের সাথে ব্যক্তিমানুষও একসময় হারিয়ে যায়। কিন্তু বেঁচে থাকে তার কর্ম। অর্থাৎ কালের প্রবাহে ব্যক্তিমানুষের মৃত্যু হলেও কর্মই তাকে বাঁচিয়ে রাখে। • উদ্দীপকের মোক্তার আলি নিজে গান রচনা করে সেগুলোর সুর দিয়ে নিজেই গাইতেন। এভাবে নিজের এলাকায় তার গানগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু জীবনের শেষ সময়ে এসে গানগুলো এলাকার গণ্ডির ভেতরে একসময় হারিয়ে যাবে বলে আক্ষেপ হয় তার। এমতাবস্থায় তার প্রবাসী কন্যা গানগুলোকে বাঁচিয়ে রাখতে এই গানগুলোর একটি সংকলন বের করে। একইভাবে 'সোনার তরী' কবিতায়ও কবি সৃষ্টিকর্মের অমরত্বের কথা তুলে ধরেছেন। মহাকালের স্রোতে ব্যক্তিমানুষের মৃত্যুর বিপরীতে সেখানে সৃষ্টিকর্মের টিকে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকের গানগুলোকে টিকিয়ে রাখার চেষ্টার সাথে আলোচ্য কবিতার এ দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

• "জীবনের শেষ প্রহরে এসে তিনি মনে করেন তার গানগুলো হয়তো অনেকের হৃদয়ে জায়গা করে নেবে।”- মন্তব্যটি যথাযথ। • মানুষ মরণশীল। সময়ের আবর্তনে মানুষের একদিন মৃত্যু হয়। এর মধ্য দিয়ে মহাকালের গর্ভে স্থান নেয় সে। কিন্তু তা সত্ত্বেও মানুষের কর্মফল তথা মহৎ সৃষ্টি পৃথিবীতে টিকে থাকে যুগ যুগ ধরে। • উদ্দীপকে মোক্তার আলি নামের এক সংগীতশিল্পীর কথা বলা হয়েছে। তিনি নিজে গান লিখে সেগুলো সুর করে নিজেই গাইতেন। কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার গানগুলোর কী হবে এই ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় মোক্তার আলির প্রবাসী মেয়ে তার গানগুলোর একটি সংকলন ছাপার ব্যবস্থা করে। ফলে তার গানগুলো শুধু এলাকার গণ্ডিতেই নয়, বরং সারা দেশের মানুষের মনে জায়গা পেতে পারে ভেবে মোক্তার আলি খুশি হন। • 'সোনার তরী' কবিতায় কবি বর্ষাবিক্ষুব্ধ প্রকৃতির ঘটনার আড়ালে মানবজীবনের একটি গভীর সত্যকে উন্মোচন করেছেন। আর তা হলো মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করলেও ব্যক্তিমানুষকে গ্রহণ করে না। ফলে অসহায় মানুষকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় অনিবার্য পরিণতির জন্য। আর তাই কর্মই মানুষের টিকে থাকার মূল উপায়। একইভাবে উদ্দীপকের মোক্তার আলিও জীবনের শেষ সময়ে এসে নিজের সৃষ্টিকর্ম অর্থাৎ তাঁর রচিত গানের মাধ্যমে মানুষের মনে টিকে থাকতে চেয়েছেন, যা মূলত আলোচ্য কবিতার ভাবনাকেই তুলে ধরে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।