শেয়ারFacebookWhatsApp

"পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব অভিন্ন।"- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: বক্তব্য বিষয়ের দিক থেকে বলা যায় "পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব অভিন্ন"-মন্তব্যটি যথার্থ। 'সোনার তরী' কবিতায় কবি এক গভীর জীবনসত্যকে তুলে ধরেছেন। উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ কৃষকের মধ্য দিয়ে জীবনসত্যকে ফুটিয়ে তুলেছেন কবি। এই কবিতার মূল বক্তব্য হলো কর্মের মাধ্যমে কর্মীর অমরত্ব লাভ। উদ্দীপকের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী বেঁচে থাকা অবস্থায় জনকল্যাণমূলক ও মানবসেবাধর্মী অনেক কাজ করে গেছেন। তিনি তাঁর সম্পদ সৎ কাজে ব্যয় করার প্রার্থনা করে গেছেন। ক্ষণস্থায়ী জীবনে তিনি পরার্থে নিজেকে নিবেদিত করেছিলেন। ফলে মৃত্যুর মধ্য দিয়ে তিনি দেহগতভাবে নিশ্চিহ্ন হয়ে গেলেও কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। কর্তাকে রেখে শুধু কর্মকে গ্রহণ করার এই প্রক্রিয়ায় যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকার দিকটি 'সোনার তরী' কবিতার মূলভাব। 'সোনার তরী' কবিতায় দেখা যায় উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ফিরিয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে অনুরোধ করে। ক্ষুদ্র সেই নৌকায় কৃষকের সোনার ধানের সম্ভারের সংকুলান হলেও কৃষকের স্থান সংকুলান হয় না। মহাকালের স্রোতে কৃষক তথা ব্যক্তিমানুষ ভেসে যায় কিন্তু থেকে যায় তার সৃষ্ট সোনার ধান তথা মহৎকর্ম। তাই বলা যায়, পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব এক ও অভিন্ন।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

"পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব অভিন…

উদ্দীপক

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী প্রথম নারী নবাব। নারীশিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য তিনি ইতিহাসে পরিচিত হয়ে আছেন। তিনি ওয়াকফনামা দলিলে উল্লেখ করেছেন- “ক্ষণভঙ্গুর মানবদেহ কখন যে ধ্বংসপ্রাপ্ত হয় তাহার নিশ্চয়তা নাই। সুতরাং আমার অবশিষ্ট জীবন ঈশ্বরের উপাসনায় পর্যবসিত ও আমার সম্পত্তির উপস্বত্ব ধর্ম ও সৎকার্যে ব্যয় হয় ইহাই কায়মনোবাক্যে সংকল্প ও কর্তব্য মনে করিয়াছি।" তিনি আজ দেহগতভাবে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের হৃদয়ে তিনি আছেন তাঁর কর্মের মধ্য দিয়ে।

Chittagong · 2025

উত্তর

'সোনার তরী' কবিতায় উল্লেখিত মাঝি নির্মোহ মহাকালের প্রতীক।

উত্তর

"বারেক ভিড়াও তরী কূলেতে এসে"- পঙ্ক্তিতে যে আকুলতা প্রকাশ পেয়েছে তা হচ্ছে চিরায়ত শিল্পলোকে কবির ঠাঁই পাওয়ার আকাঙ্ক্ষা। "বারেক ভিড়াও তরী কূলেতে এসে"- পঙ্ক্তিতে কবির অনুনয়ের উপস্থিতি লক্ষ করা যায়। কবি প্রার্থনা করছেন যেন জীবনযাত্রার তরি একবার তাঁর কূলের কাছে এসে ভেড়ে। এখানে কবির জীবনতরি বা যাত্রার কথা বলা হয়েছে, যেখানে কবি শেষবারের মতো জীবনের নির্ভরতা বা শান্তি খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।

উত্তর

উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর 'দেহগতভাবে' বেঁচে না থাকা 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার দিককে ইঙ্গিত করে। 'সোনার তরী' কবিতায় কবি তাঁর জীবনদর্শনকে উপস্থাপন করেছেন। মহাকালের স্রোতে মানুষের জীবন ও যৌবন ভেসে যায়। চিরন্তন সত্য- মৃত্যুর মধ্য দিয়ে মানুষ এক সময় পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যায়। কিন্তু মহৎকর্মের মধ্য দিয়ে ব্যক্তিমানুষ যুগান্তরেও মানুষের মনে বেঁচে থাকে। উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী দেহগতভাবে বেঁচে নেই। মহাকালের স্রোতে মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন। কিন্তু তিনি যে মহৎ ও জনকল্যাণমূলক কর্ম সম্পাদন করে গেছেন তা এখনো টিকে আছে। তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মনে বেঁচে আছেন। 'সোনার তরী' কবিতায় এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। সময়ের স্রোতে মৃত্যুর মধ্য দিয়ে মানুষের শারীরিক অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তাই বলা যায়, উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর 'দেহগতভাবে' বেঁচে না থাকা 'সোনার তরী' কবিতার মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার বিশেষ দিকটিকে ইঙ্গিত করে।

উত্তর

বক্তব্য বিষয়ের দিক থেকে বলা যায় "পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব অভিন্ন"-মন্তব্যটি যথার্থ। 'সোনার তরী' কবিতায় কবি এক গভীর জীবনসত্যকে তুলে ধরেছেন। উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ কৃষকের মধ্য দিয়ে জীবনসত্যকে ফুটিয়ে তুলেছেন কবি। এই কবিতার মূল বক্তব্য হলো কর্মের মাধ্যমে কর্মীর অমরত্ব লাভ। উদ্দীপকের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী বেঁচে থাকা অবস্থায় জনকল্যাণমূলক ও মানবসেবাধর্মী অনেক কাজ করে গেছেন। তিনি তাঁর সম্পদ সৎ কাজে ব্যয় করার প্রার্থনা করে গেছেন। ক্ষণস্থায়ী জীবনে তিনি পরার্থে নিজেকে নিবেদিত করেছিলেন। ফলে মৃত্যুর মধ্য দিয়ে তিনি দেহগতভাবে নিশ্চিহ্ন হয়ে গেলেও কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। কর্তাকে রেখে শুধু কর্মকে গ্রহণ করার এই প্রক্রিয়ায় যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকার দিকটি 'সোনার তরী' কবিতার মূলভাব। 'সোনার তরী' কবিতায় দেখা যায় উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ফিরিয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে অনুরোধ করে। ক্ষুদ্র সেই নৌকায় কৃষকের সোনার ধানের সম্ভারের সংকুলান হলেও কৃষকের স্থান সংকুলান হয় না। মহাকালের স্রোতে কৃষক তথা ব্যক্তিমানুষ ভেসে যায় কিন্তু থেকে যায় তার সৃষ্ট সোনার ধান তথা মহৎকর্ম। তাই বলা যায়, পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব এক ও অভিন্ন।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।