"আমারি সোনার ধানে গিয়েছে ভরি।"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "আমারি সোনার ধানে গিয়েছে ভরি।"- পঙ্ক্তিটির মাধ্যমে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরি পরিপূর্ণ হয়ে ওঠাকে বোঝানো হয়েছে। 'সোনার তরী' রূপক কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরির জন্য অপেক্ষায় থাকে। একসময় অচেনা এক মাঝি তরি বেয়ে এগিয়ে আসে। কৃষকের অনুরোধে মাঝি সেই তরিতে সোনার ধান তুলে নেয়। ধানরূপী তাঁর সমস্ত কর্মের সমারোহে তরিতে তাঁর স্থান হয় না। অর্থাৎ তরিরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকে গ্রহণ করে, ব্যক্তিমানুষকে নয়। এ কথাটিই প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"আমারি সোনার ধানে গিয়েছে ভরি।"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর