শেয়ারFacebookWhatsApp

'সোনার তরী' কবিতার বিষয়গত সাদৃশ্য বর্ণনা করো ৷

উত্তর: উদ্দীপকের মানুষ চলে গেলেও তার কর্ম পৃথিবীতে থেকে যায় বিষয়টির সঙ্গে 'সোনার তরী' কবিতার বিষয়ভাবনার সাদৃশ্য পরিলক্ষিত হয় । 'সোনার তরী' কবিতার মূলকথা হলো, মহাকাল মানুষের কর্মকে সযত্নে যুগের পর যুগ ধরে রাখলেও কর্মের স্রষ্টাকে ধরে রাখে না। মানুষের সৃষ্টিকর্ম অবিনশ্বর হলেও মানুষের জীবন নশ্বর। হাজার বছরের পুরোনো কীর্তি টিকে থাকলেও তাদের যাঁরা সৃষ্টি করে ছিল তাঁরা কেউই বেঁচে নেই। যদিও তাঁরা তাঁদের কর্মের জন্য স্মরণীয় হয়ে আছেন, কিন্তু সময়ের নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারেননি। 'সোনার তরী' কবিতায় কর্মের এই অবিনশ্বরতার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের বর্ণনার মূল বিষয়টি হলো, সময়ের পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয় ঠিকই। কিন্তু তার কর্মের মৃত্যু নেই। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা ভাবে এদেশের নিরীহ বাঙালিদের উপর অনাচার-অত্যাচার করে। এ দেশের মানুষ তাদের নৃশংসতা যেমন ভোলেনি তেমনি ভুলেনি জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহিদদের অবদান । অর্থাৎ মানুষগুলো আজ নেই, তবুও পৃথিবী তাদের কর্মফল বহন করছে যুগ যুগ ধরে। 'সোনার তরী' কবিতার মূল ভাবনাও এই সত্য দ্বারা প্রভাবিত। মৃত্যুর অমোঘ বিধানে মানুষ একদিন চলে যাবে, থেকে যাবে তার কর্ম । উদ্দীপকের জীবন নশ্বর, কিন্তু মানুষের সৃষ্টিকর্ম অবিনশ্বর এই ভাবনা আলোচ্য কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

'সোনার তরী' কবিতার বিষয়গত সাদৃশ্য বর্ণনা করো ৷

উদ্দীপক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর র তাঁর ৭ই মার্চের ভাষণের শুরুতেই পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃ বাংলাদেশের মানুষের নির্যাতনের কথা তুলে ধরেছেন। পাকিস্তান সৃষ্টির পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক অন্যায়ভাবে এবং বিনা কারণে বাংলার মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুলি ও রক্তপাত করা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ১৯৭১ সালের ৬ই মার্চ পর্যন্ত বাংলাদেশের মানুষ তৎকালীন পাকিস্তানি শাসকের সঙ্গে সমঝোতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তারা সমঝোতা ন করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে গুলি চালিয়ে বাংলাদেশের মানুষকে হতাহত করেছে। এরূপ রক্তের করুণ ইতিহাস পুরা পাকিস্তানি শাসনকালজুড়ে বিরাজমান ছিল। সর্বোপরি ৭ই মার্চের ভাষণের মাধ্যমে জাতির পিতা পাকিস্তানি শাসকগোষ্ঠীর কর্তৃক ২৩ বছর যাবৎ পাকিস্তানি শাসকদের বাংলাদেশের মানুষের নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু ভুলিনি পাকিস্তানি শাসক তার দোসরদের নৃশংস হত্যাযজ্ঞ, ভুলিনি জাতির পিতা ও লাখো শহিদের অবদান ।

উত্তর

শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে।

উত্তর

প্রশ্নোক্ত পক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, ছোটো জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে মহাকাল মানুষের কর্মফলকে ধারণ করে, ব্যক্তিমানুষ সেখানে স্থান পায় না আর তাই মহাকালরূপী মাঝি কৃষকের উৎপাদিত সমস্ত ফসল নিয়ে যায়, কিন্তু কৃষককে গ্রহণ করে না। মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী কৃষকের ছোটো জমিতে উৎপন্ন সব ফসল তরীতে সাজিয়ে নিয়ে যায়। আর কৃষকও যা ছিল সব দিয়ে দেয় মাঝিরূপী মহাকালকে। প্রশ্নোক্ত পক্তিটিতে এই সত্যতাই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের মানুষ চলে গেলেও তার কর্ম পৃথিবীতে থেকে যায় বিষয়টির সঙ্গে 'সোনার তরী' কবিতার বিষয়ভাবনার সাদৃশ্য পরিলক্ষিত হয় । 'সোনার তরী' কবিতার মূলকথা হলো, মহাকাল মানুষের কর্মকে সযত্নে যুগের পর যুগ ধরে রাখলেও কর্মের স্রষ্টাকে ধরে রাখে না। মানুষের সৃষ্টিকর্ম অবিনশ্বর হলেও মানুষের জীবন নশ্বর। হাজার বছরের পুরোনো কীর্তি টিকে থাকলেও তাদের যাঁরা সৃষ্টি করে ছিল তাঁরা কেউই বেঁচে নেই। যদিও তাঁরা তাঁদের কর্মের জন্য স্মরণীয় হয়ে আছেন, কিন্তু সময়ের নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারেননি। 'সোনার তরী' কবিতায় কর্মের এই অবিনশ্বরতার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের বর্ণনার মূল বিষয়টি হলো, সময়ের পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয় ঠিকই। কিন্তু তার কর্মের মৃত্যু নেই। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা ভাবে এদেশের নিরীহ বাঙালিদের উপর অনাচার-অত্যাচার করে। এ দেশের মানুষ তাদের নৃশংসতা যেমন ভোলেনি তেমনি ভুলেনি জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহিদদের অবদান । অর্থাৎ মানুষগুলো আজ নেই, তবুও পৃথিবী তাদের কর্মফল বহন করছে যুগ যুগ ধরে। 'সোনার তরী' কবিতার মূল ভাবনাও এই সত্য দ্বারা প্রভাবিত। মৃত্যুর অমোঘ বিধানে মানুষ একদিন চলে যাবে, থেকে যাবে তার কর্ম । উদ্দীপকের জীবন নশ্বর, কিন্তু মানুষের সৃষ্টিকর্ম অবিনশ্বর এই ভাবনা আলোচ্য কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপক ও 'সোনার তরী' কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর জীবনদর্শন হলো পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষকে হারিয়ে যেতে হয় কালের অতল গহ্বরে। 'সোনার তরী' কবিতায় কবি মানবজীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। সময় পরিক্রমার সাথে সাথে মানুষের কর্মের পরিধি বিস্তৃত হলেও আয়ুষ্কাল কমতে থাকে। ধীরে ধীরে একসময় মৃত্যু তাকে হাতছানি দিয়ে মহাকালের পথে নিয়ে যাবে। কেবল বেঁচে থাকে তার মহৎ কর্ম 1 শতচেষ্টার পরও এই অনিবার্য পরিণতি থেকে ব্যক্তি মানুষের রেহাই নেই । উদ্দীপকে বলা হয়েছে, কালের স্রোতে মানুষ একসময় হারিয়ে গেলেও তার কর্ম পৃথিবীতে অবিনশ্বর। মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম পৃথিবীতে টিকে যায়। বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার বেশ অনেকবছর পার হয়ে গেছে। তবুও পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়- অনাচার বাঙালি ভুলেনি। আবার বঙ্গবন্ধুর অপরিহার্যতা ও শহিদের আত্মদানও জাতি গর্বের সাথে স্মরণ করে। কালের স্রোতে ব্যক্তি মানুষদের মৃত্যু হয়। কিন্তু তার কর্মের মৃত্যু নেই। রূপকের আড়ালে এ কথাই রবীন্দ্রনাথ তাঁর 'সোনার তরী' কবিতায় তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক মাঝিকে তার ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে মাঝি তাঁর কর্মফলরূপী ধান নৌকায় তুলে নেয়। কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের আশ্রয় মেলে না। অর্থাৎ মানুষের মহৎ কর্ম মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তিমানুষকে অবধারিতভাবেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় । রবীন্দ্রনাথ এই গভীর জীবনদর্শনই আলোচ্য কবিতায় তুলে ধরেছেন, যা উদ্দীপকের ক্ষেত্রেও শতভাগ সত্য ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।