শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের পদরচয়িতাগণ এবং 'সোনার তরী' কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার।”- তোমার মতামতসহ আলোচনা কর।

উত্তর: মহৎ কীর্তিই যে মানুষকে বাঁচিয়ে রাখে, এমন চেতনার প্রকাশক বিলে উদ্দীপকের পদরচয়িতাগণ এবং 'সোনার তরী' কবিতার কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার । 'সোনার তরী' কবিতার মূলকথা হলো, মানুষ টিকে থাকে তার কর্মের মাধ্যমে। তাছাড়া পৃথিবীতে মানুষ শুধু নিজের জন্য আসেনি। সমাজ ও উত্তর-প্রজন্মের প্রতিও তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মহান ব্যক্তিরা র সে কর্তব্যবোধ থেকেই মানুষের জন্য রেখে গেছেন মহৎ কীর্তি। এসব কীর্তিই তাঁদের মানুষের মনে বাঁচিয়ে রেখেছে। উদ্দীপকে উল্লেখ্য চর্যাপদের পদরচয়িতাগণ তাঁদের কর্মের মধ্য দিয়ে আজও অমর। তাঁরা তাঁদের লেখনীর মাধ্যমে আজও মানুষের মাঝে বেঁচে আছেন । তাঁদের কীর্তি নিয়ে আজও গবেষণার অন্ত নেই। তাঁদের লেখা আজও বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। অর্থাৎ, পদকর্তাদের সৃষ্টিকর্ম থাকলেও ব্যক্তি কবিদের মৃত্যু হয়েছে। 'সোনার তরী' কবিতায় বৈরী পরিবেশে এক কৃষকের রূপকে গভীর জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন কবি। তিনি মনে করেন, মহাকালের স্রোতে ব্যক্তিমানুষ বা কবিতার কৃষক হারিয়ে যাবেন ঠিকই, কিন্তু বেঁচে থাকবে তাঁর সোনার ধান বা কর্মফল। কবিতায় নির্দেশিত এ কর্মফল প্রকৃতপক্ষে উদ্দীপকে বর্ণিত চর্যাপদের পদরচয়িতাগণের সৃষ্টিকর্মের ইঙ্গিতবাহী। মহাকালের স্রোতে ব্যক্তি পদরচয়িতারা হারিয়ে গেছেন ঠিকই; কিন্তু তাঁদের কীর্তির মৃত্যু হয়নি। নিয়তি তাঁদের পৃথিবী থেকে নিয়ে গেলেও সৃষ্টিকর্মের ভেতর দিয়েই অমরত্ব পেয়েছেন তাঁরা। আলোচ্য কবিতার অন্তরালেও নিয়তির অমোঘ সত্য হিসেবে স্রষ্টার মহাকালের স্রোতে বিলীন হওয়ার ; দিকটি উঠে এসেছে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

“উদ্দীপকের পদরচয়িতাগণ এবং 'সোনার তরী' কবিতার কৃষক যেন একই নিয়তির শি…

উদ্দীপক

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ৬৫০ খ্রি. থেকে চর্যাপদের কাল ধরেছেন। হাজার বছরেরও অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না। রচয়িতাদের পরিচিতি কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও তাঁদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। 'চর্যাপদ' বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত।

Rajshahi · 2022

উত্তর

'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

উত্তর

ভরা নদী ক্ষুরধারা' বলতে কবি ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিবেশকেই বুঝিয়েছেন। 'ক্ষুরধারা' হলো ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। 'সোনার তরী' কবিতায় ভরা বর্ষায় নদীর আগ্রাসী স্রোতকে কবি ক্ষুরধারা বলেছেন । এই ঘূর্ণায়মান স্রোত ছোটো ধানখেতটির চারপাশে ভয়ংকররূপে বিরাজমান বস্তুত, পৃথিবীতে মানুষকে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে যেতে হয় আলোচ্য কবিতাটিতে প্রশ্নোক্ত কথাটি দ্বারা কবি সেই সব প্রতিকূলতাকেই বুঝিয়েছেন ।

উত্তর

উদ্দীপকে চর্যাপদের পদকর্তাদের কর্মফলের অমরতার দিকটি প্রতিফলিত হয়েছে, যা 'সোনার তরী' কবিতার সোনার ধানের মতোই। 'সোনার তরী' কবিতায় রূপকের আশ্রয়ে মানবজীবনের গূঢ় দর্শন প্রকাশিত হয়েছে। এ কবিতায় বাহ্যরূপে বর্ষার হিংস্র স্রোত পরিবেষ্টিত ধানখেতে রাশি রাশি সোনার ধান নিয়ে অপেক্ষা করেন এক কৃষক। একসময় ভরা পালে সোনার তরী বেয়ে চলে যেতে থাকা এক মাঝিকে ধানগুলো নিয়ে যাওয়ার জন্য কাতর অনুনয় করেন তিনি। মাঝি তাঁর ধানগুলো তরীতে তুলে নেয়; কিন্তু ব্যক্তিকৃষকের সেখানে স্থান হয় না। উদ্দীপকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদের কথা বলা হয়েছে । এখানে বলা হয়েছে, চর্যাপদ হাজার বছর পূর্বে রচিত বলে এর রচয়িতাদের জীবন ইতিহাস তেমন জানা সম্ভব না হলেও তাঁদের কীর্তি নিয়ে আজও গবেষণার অন্ত নেই। এটি আজও বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। অর্থাৎ, পদকর্তাদের মৃত্যু হলেও তাঁদের সৃষ্টিকর্মের বিনাশ হয়নি। আলোচ্য 'সোনার তরী' কবিতাতেও কবি ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে মহাকালের কালস্রোতে কর্মফলের টিকে যাওয়ার কথা বলেছেন, যা উদ্দীপকে উল্লিখিত চর্যাপদের পদকর্তাদের জীবন ও কর্মের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। সে বিবেচনায়, উদ্দীপকটিতে আলোচ্য কবিতায় বিধৃত কর্মফলের অমরতার দিকটি প্রতিফলিত হয়েছে ।

উত্তর

মহৎ কীর্তিই যে মানুষকে বাঁচিয়ে রাখে, এমন চেতনার প্রকাশক বিলে উদ্দীপকের পদরচয়িতাগণ এবং 'সোনার তরী' কবিতার কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার । 'সোনার তরী' কবিতার মূলকথা হলো, মানুষ টিকে থাকে তার কর্মের মাধ্যমে। তাছাড়া পৃথিবীতে মানুষ শুধু নিজের জন্য আসেনি। সমাজ ও উত্তর-প্রজন্মের প্রতিও তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মহান ব্যক্তিরা র সে কর্তব্যবোধ থেকেই মানুষের জন্য রেখে গেছেন মহৎ কীর্তি। এসব কীর্তিই তাঁদের মানুষের মনে বাঁচিয়ে রেখেছে। উদ্দীপকে উল্লেখ্য চর্যাপদের পদরচয়িতাগণ তাঁদের কর্মের মধ্য দিয়ে আজও অমর। তাঁরা তাঁদের লেখনীর মাধ্যমে আজও মানুষের মাঝে বেঁচে আছেন । তাঁদের কীর্তি নিয়ে আজও গবেষণার অন্ত নেই। তাঁদের লেখা আজও বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। অর্থাৎ, পদকর্তাদের সৃষ্টিকর্ম থাকলেও ব্যক্তি কবিদের মৃত্যু হয়েছে। 'সোনার তরী' কবিতায় বৈরী পরিবেশে এক কৃষকের রূপকে গভীর জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন কবি। তিনি মনে করেন, মহাকালের স্রোতে ব্যক্তিমানুষ বা কবিতার কৃষক হারিয়ে যাবেন ঠিকই, কিন্তু বেঁচে থাকবে তাঁর সোনার ধান বা কর্মফল। কবিতায় নির্দেশিত এ কর্মফল প্রকৃতপক্ষে উদ্দীপকে বর্ণিত চর্যাপদের পদরচয়িতাগণের সৃষ্টিকর্মের ইঙ্গিতবাহী। মহাকালের স্রোতে ব্যক্তি পদরচয়িতারা হারিয়ে গেছেন ঠিকই; কিন্তু তাঁদের কীর্তির মৃত্যু হয়নি। নিয়তি তাঁদের পৃথিবী থেকে নিয়ে গেলেও সৃষ্টিকর্মের ভেতর দিয়েই অমরত্ব পেয়েছেন তাঁরা। আলোচ্য কবিতার অন্তরালেও নিয়তির অমোঘ সত্য হিসেবে স্রষ্টার মহাকালের স্রোতে বিলীন হওয়ার ; দিকটি উঠে এসেছে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।